Thursday, April 18, 2013

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ষড়যন্ত্র : বাংলাদেশী হিন্দুদের জন্য আলাদা ভূখন্ডের দাবি ‘যুগশঙ্খ’র



কাশ্মীরে প্রায় শতভাগ মুসলমান থাকা সত্ত্বেও তাদের স্বাধীনতা দিচ্ছে না ভারতীয় হিন্দুরা, অথচ বাংলাদেশে মাত্র ২ শতাংশের কম হিন্দুর জন্য স্বাধীন ভূখ- দাবি করে বসেছে ভারতীয় হিন্দুরা। দেশটির আসাম রাজ্যের প্রভাবশালী বাংলা পত্রিকা ‘দৈনিক যুগশঙ্খ’র সম্পাদকীয় পাতায় এমনই ‘মামার বাড়ির আবদার’ করা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীসি বা বৃহস্পতিবার পত্রিকাটির সম্পাদকীয় পাতায় ‘তা হলে হিন্দু বাঙালিদের জন্য একটা আলাদা ভূখন্ড হোক না’ শিরোনামে একটি বিতর্কিত নিবন্ধ প্রকাশ করা হয়। বিতর্কিত নিবন্ধটি লিখেছে গোঁড়া সাম্প্রদায়িক হিন্দু দীপঙ্কর ঘোষ।