Saturday, March 21, 2015

পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ দেখা গেছে ॥ পবিত্র ২০ জুমাদাল উখরা শরীফ হযরত যাহরা আলাইহাস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ করার এবং পবিত্র ২২ জুমাদাল উখরা শরীফ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহসি সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান ও মহাসম্মানিত দিবস

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী গতকাল ইয়াওমুস সাব্ত বা শনিবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা মাস উনার চাঁদ দেখা গেছে।