Showing posts with label মাদরাসার খবর. Show all posts
Showing posts with label মাদরাসার খবর. Show all posts

Sunday, August 6, 2017

অত্র মাদরাসা চত্বরে মসজিদ ও শ্রেণীকক্ষের জন্য ৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ চলছে


অত্র মাদরাসা চত্বরে মসজিদ ও শ্রেণীকক্ষের জন্য ৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ চলছে। আপনাদের আর্থিক সহযোগিতা কাম্য।

Sunday, December 18, 2016

ভোলাহাটের ঘরে ঘরে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইবাদত পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে ভোলাহাটে বিভিন্ন স্থানে ও বাড়িতে বাড়িতে প্রতিদিন বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং চলমান রয়েছে। আখিরী নবী ও রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র আগমন দিবস পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফকে কেন্দ্র করে ভোলাহাটের ঘরে ঘরে খুশি প্রকাশার্থে প্রতিদিন এসব বরকতপূর্ণ মাহফিল অত্যন্ত জওক-শওকের সাথে অনুষ্ঠিত হচ্ছে।পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সুমহান উপলক্ষে এক বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করা হয় মুন্সিগঞ্জ গ্রামের মুহম্মদ ইয়াসিন আলীর বাড়ীতে। ১১ পবিত্র রবীউল আউওয়াল শরীফ বাদ-ইশা উক্ত বরকতপূর্ণ মাহফিলে পবিত্র যিকির পরিচালনা করেন মুহম্মদ জিল্লুর রহমান; পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন মুহম্মদ রবিউল ইসলাম। আলোচনা করেন মুহম্মদ রহমতুল্লাহ, হাফিয মুহম্মদ ছানাউল্লাহ ও আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ করেন মুহম্মদ শাহাদাত হুসাইন। মুনাজাত করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (ভোলাহাট)-এর প্রধানশিক্ষক হাফিয মুহম্মদ আবূ সাঈম। সব শেষে তবারক পরিবেশন করা হয়।

Wednesday, April 27, 2016

খঞ্জনপুর আনজুমানে আল বাইয়্যিনাত উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায়- পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলার সাপাহার উপজেলার খঞ্জনপুর আনজুমানে আল বাইয়্যিনাতের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সম্মানার্থে গত সোমবার দিবাগত বাদ মাগরিব হতে গভীর রাত পর্যন্ত সাপাহারের খঞ্জনপুর গার্লস স্কুল ময়দানে এক বিশাল ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ-নছিহত পেশ করেন ঢাকা বসুন্ধরা হযরত যুন নূরাইন (আলাইহিস সালাম) মসজিদের সম্মানিত ইমাম ও খতীব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরতুল আল্লামা মুফতী মুহম্মদ রুহুল আমীন তানভীর সাহেব।

Thursday, April 14, 2016

ভোলাহাটে সুমহান ১, ২ ও ৩ রজবুল হারাম শরীফ উপলক্ষে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত

গত সোমবার (৩ রজবুল হারাম-১৪৩৭) বিকালে ঝাউবোনা মহিলা আনজুমানে আল বাইয়্যিনাত উনার উদ্যোগে ১, ২ ও ৩ রজবুল হারাম শরীফ উপলক্ষে পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ এবং বিশাল মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ১লা রজবুল হারাম শরীফ হলো- আবু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ও সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনাদের সুমহান বরকতময় আযীমুশ শান নিকাহিল আযীম শরীফ দিবস।

Tuesday, April 12, 2016

ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় আযীমুশ্ শান মাহফিল অনুষ্ঠিত

 দোয়া কবুলের মহান রাত- পবিত্র পহেলা রজবের রাত ও পবিত্র পহেলা রজব শরীফ দিবস উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় সারা রাতব্যাপী ইবাদত-বন্দেগী ও দোয়ার মাহফিল হয়। ইন্টারনোট প্যালটকের মাধ্যমে পবিত্র রাজারবাগ দরবার শরীফ-এ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নছীহত ও দোয়া-মুনাজাতে শরীক হন উপস্থিত মুসল্লীগণ। এই মহান দিবস স্মরণে বিত্র মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, নফল নামায পড়া হয় এবং বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। ফজর পর্যন্ত মাহফিল চলে। মাদরাসায় দের জন্য সাহরির তাবরক ব্যবস্থা করা হয়। উপস্থিত মুসল্লীগণ ও মাদরাসার ছাত্ররা সেখানে সাহরী খেয়ে রোযা রাখেন।

Saturday, April 2, 2016

২০, ২১ ও ২২ জুমাদাল উখরা শরীফ উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত

 গত বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র ২২শে জুমাদাল উখরা শরীফ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকরব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ দিবস উপলক্ষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানায় (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) পবিত্র মীলাদ শরীফ ক্বিয়াম শরীফ ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে যিকির পরিচালনা করেন মুহম্মদ জাফর সাদিক, আলোচনা ও দোয়া মুনাজাত শরীফ করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্র মুহম্মদ রঈসুল ইসলাম। তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।

Wednesday, March 30, 2016

ভোলাহাট ও শিবগঞ্জে পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাদ আছর হতে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (মুন্সিগঞ্জ, বজরাটেক) প্রঙ্গণে এক বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ওয়াজ শরীফ ও নছিহত করেন- ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মচোনকারী হক্বের অতন্দ্র প্রহরী মাসিক আল বাইয়্যিনাত উনার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফতিউল আযম হযরতুল আল্লামা মাওলানা মুহম্মদ আবুল খায়ের আযীযুল্লাহ সাহেব। তিনি দ্বীন ইসলাম উনার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করে তুলে ধরেন ও পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গুরুত্ব ফাযায়িল ফযীলত আলোচনা করেন। এবং হক্ব না হক্ব এর পার্থক্য করেন এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মাহফিল শেষে উনার সাথে ধর্মপ্রাণ মুসলমানগণ সাক্ষাৎ করেন। উক্ত মাহফিলে আরো ওয়াজ করেন হযরতুল আল্লামা মুহম্মদ হাবীবুর রহমান- পেশ ইমাম বলনপুর জামে মসজিদ, রাজশাহী।

Saturday, February 20, 2016

ভোলাহাটে ঈসালে সওয়াব মাহফিল ও পবিত্র ৯ জুমাদাল উলা শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত


গত বৃহস্পতিবার দিবাগত রাতে তথা জুমুয়ার রাতে পবিত্র ৯ জুমাদাল উলা উপলক্ষে ভোলাহাট থানাধীন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় (ভোলাহাট শাখা) এক আযীমুশ শান মীলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পবিত্র দ্বীন ইসলাম উনার একটি বিশেষ বরকতময় ও ফযিলতপূর্ণ দিবস হিসেবে পবিত্র ৯ জুমাদাল উলা শরীফ উনার গুরুত্ব, মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। এ পবিত্র দিবসে দুনিয়াতে তাশরীফ আনেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অন্যতম বাহরুল উলুম, বাবুল ইলম হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম। উনার বুজুর্গী সম্মান মুবারক বিষয়ে আলোচনা করা হয়।

Saturday, January 30, 2016

পবিত্র ১৯শে রবীউছ ছানী শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত


ভোলাহাট: গত ইয়াওমুল জুমুয়াহ শরীফ বাদ-মাগরিব মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় (ভোলাহাট শাখা) পবিত্র ১৯ রবীউছ ছানী শরীফ উপলক্ষে আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন আল্লামা হাফিয মুহম্মদ আবু সায়েম। দোয়া-মুনাজাত করেন আল্লামা মুহসিনুর রহমান। ক্বাছীদা শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্রবৃন্দ। ভক্ত মুরীদ ও মাদরাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। শেষে তাবারক দেয়া হয়।

Wednesday, December 9, 2015

ভোলাহাট আনজুমানের উদ্যোগে ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে- ২৬শে ছফর দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা প্রাঙ্গনে আযীমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার নেক দৃষ্টি ফয়েয-তাওয়াজ্জু ও দয়া-দান ইহসানে ভোলাহাট আনজুমানের উদ্যোগে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) প্রাঙ্গনে ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে-২৬শে ছফর রাতে অত্র মাদরাসা প্রাঙ্গনে গত মঙ্গলবার ২৬ ছফর-১৪৩৭ হিজরী দিবাগত রাতে এক আযীমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে- ভোলাহাটে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় ৫ তলাবিশিষ্ট মসজিদ ভবনের ছাদ ঢালাই সম্পন্ন

 যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার খাছ দোয়া মুবারকে গত ২৪ ছফর-১৪৩৭ হিজরী (৭ ডিসেম্বর-২০১৫) সোমবার মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতিমখানা (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) চত্বরে নির্মাণাধীন ৫ তলাবিশিষ্ট মসজিদ ভবনের প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। (আল-হামদুলিল্লাহ)।

Monday, October 26, 2015

পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ উপলক্ষে- ভোলাহাটে বিভিন্ন স্থানে বিশেষ মাহফিল অনুষ্ঠিত

সুমহান ঐতিহাসিক পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ হলো- সকলের জন্যই রহমত, বরকত ও সাকীনা হাছিল করার দিন। এ সুমহান দিনে অনেক রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। পাশাপাশি এদিনটি হচ্ছে- সাইয়্যিদুশ শুহাদা, শুহাদায়ে কারবালা, ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। আর তাই এই মহাসম্মানিত দিবস উপলক্ষে গত জুমুয়াবার দিনে ও দিবাগত রাতে ভোলাহাটে বিভিন্ন স্থানে আলোচনা মাহফিল করা হয়। এবং পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ করা হয়।

Friday, October 16, 2015

মুবারক হো ১ ও ২ মুহররমুল হারাম শরীফ! আনজুমানে আল বাইয়্যিনাত ভোলাহাট শাখার উদ্যোগে- ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা’য় বিশেষ মাহফিল অনুষ্ঠিত


আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যবীহুল্লাহ, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব ওয়াল আ’যম, আবুল বাশার, ছাহিবুল জান্নাহ, ছাহিবু নূরিম মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন সুমহান মহাপবিত্র ২রা মুহররমুল হারাম শরীফ।
এবং খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক পরিচলানার দায়িত্ব গ্রহণের সুমহান দিন হলো ১লা মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ!
গত ১ মুহররমুল হারাম শরীফ (১৪৩৭হি.) (১৫ অক্টোবর-২০১৫) বৃহস্পতিবার দিবাগত রাতে বাদ ইশা আনজুমানে আল বাইয়্যিনাত ভোলাহাট শাখার উদ্যোগে এই মহাসম্মানিত দিবসগুলো উপলক্ষে উনাদের পবিত্র সাওয়ানেহে উমরী মুবারক আলোচনা করে নিয়ামত-বরকত হাছিল করার লক্ষ্যে মাহফিল করে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও পবিত্র ক্বিয়াম শরীফ করা হয়। আল হামদুলিল্লাহ!

Thursday, April 10, 2014

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগে আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাহফিল আজ

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগে এবং ভোলাহাট ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কর্তৃক আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাহফিল আজ দিবাগত বাদ-মাগরিব আয়োজন করা হয়েছে। আজ ইয়াওমুল খামীসি (বৃহস্পতিবার) দিবাগত বাদ-মাগরিব অত্র মাদরাসা চত্বরে পুরস্কার বিতরণ মাহফিল এবং ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Sunday, March 16, 2014

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ “জ্ঞানমূলক প্রতিযোগিতা”

৭৮৬
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে
বজরাটেক মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগ
“জ্ঞানমূলক প্রতিযোগিতা”
 

 নিয়ামাবলী:
১. এই প্রতিযোগিতা শুধুমাত্র ভোলাহাট উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। স্কুল, কলেজ, ভকেশনাল, কারিগরি কলেজসহ সমস্ত আলিয়া মাদরাসা ও হিফজ মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশ্রগ্রহণ করতে পারবেন।
২. স্পষ্ট অক্ষরে ফরমের নির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে হবে।
৩. একজন ব্যক্তি একাধিক ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অন্য ছাত্র/ছাত্রীর নামে জমা দিতে হবে।
৪. সমান নম্বরপ্রাপ্ত একাধিক বিজয়ীকে লটারীর মাধ্যমে বাছাই করা হবে
৫. আয়োজক মাদরাসাছাত্র ও আনজুমানে আল বাইয়্যিনাত-এর ছাত্র ভাইগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
৬. প্রতিটি ফরম মাত্র ১০ টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করতে হবে।

Wednesday, February 12, 2014

পবিত্র ফাতিহায়ে ইয়াযদাহম উপলক্ষে ভোলাহাটে মাহফিল

ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার থানাধীন ভোলাহাট মুহম্মদিয়া মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসার উদ্যোগে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান ওয়ায়িজ হিসেবে আলোচনা করেন আল্লামা মুফতী মুহম্মদ আবুল হায়াত। মাহফিল শেষে শতাধিক লোকের উপস্থিতিতে মাহফিলে পবিত্র মিলাদ শরীফ পবিত্র ক্বিয়াম শরীফ করা হয়। পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন ছাত্র খাইরুল আমীন।

Monday, September 9, 2013

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা, ভোলাহাট শাখার কম্মপ্লেক্সে তিন তলা মসজিদ ভবন নির্মানের ভিত্তি প্রস্থর উদ্ভোধন.

মহান আল্লাহ পাক উনার অসীম দয়া ও রহমতে ১৪২১ হিজরী মুতাবিক ২০০০ ঈসায়ী সনে প্রতিষ্ঠিত হয়েছে অত্র ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা’ (ভোলাহাট শাখা)। আর এর সুমহান পৃষ্ঠপোষকতায় রয়েছেন- যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, আওলাদে রসূল,

Sunday, July 14, 2013

মুবারক হো ২৯শে শা’বান! আনজুমানে আল বাইয়্যিনাত ভোলাহাট শাখার উদ্যোগে বিশেষ মাহফিল অনুষ্ঠিত



হাবীবাতুল্লাহ, ত্বাহিরাহ, তায়্যিবাহ, মাদারযাদ ওলী, আওলাদের রসূল, সাইয়্যিদাতাল উমাম হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের সুমহান বিলাদত শরীফ উপলক্ষে আনজুমানে আল বাইয়্যিনাত ভোলাহাট শাখার উদ্যোগে ৮জুন ২০১৩ ঈ. সোমবার শরীফ দিবাগত রাতে অর্থাৎ ২৯ শা’বান (১৪৩৪ হি) রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ভোলাহাট শাখায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে