Showing posts with label চাঁদ তালাশ. Show all posts
Showing posts with label চাঁদ তালাশ. Show all posts

Friday, November 13, 2015

পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি ॥

=================================
* আগামী ২৬ ছফর ১৪৩৭ হিজরী হিসেবে আগামী ১০ সাবি’ ১৩৮৩ শামসী, ৯ ডিসেম্বর ২০১৫ ঈসায়ী পালিত হবে- ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’।
* আর পবিত্র ২৮ ছফর শরীফ (১২ সাবি’ ১৩৮৩ শামসী, ১১ ডিসেম্বর ২০১৫ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
=====================================
গতকাল ইয়াওমুল খামীস বা বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় ১৪৩৭ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি। আকাশ পরিষ্কার থাকলেও রাজধানী ঢাকাসহ সারাদেশের কোথাও পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখতে পাওয়া যায়নি। মূলত, মহাকাশ বিজ্ঞানের হিসাব অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার অবস্থানে ছিল না। তাই আজ ইয়াওমুল জুমুয়াহ বা জুমুয়াবার পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার ৩০ দিন পূর্ণ হওয়ার পর আগামীকাল ১৬ সাদিস ১৩৮৩ শামসী, ১৪ নভেম্বর ২০১৫ ঈসায়ী, ইয়াওমুস সাব্ত বা শনিবার পবিত্র ছফর শরীফ মাস উনার পহেলা তারিখ।

Tuesday, May 19, 2015

আগামী ৩ আউওয়াল ১৩৮৩ শামসী (২ জুন ২০১৫ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে ‘পবিত্র শবে বরাত’


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর (১৪৩৬ হিজরী সনের) পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।

পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সভা আজ

আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার (১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে বরকতময় পবিত্র শা’বান শরীফ (১৪৩৬ হিজরী) মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া বা বুধবার (২০ ছানী আশার ১৩৮২ শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শা’বান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে।

Saturday, March 21, 2015

পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ দেখা গেছে ॥ পবিত্র ২০ জুমাদাল উখরা শরীফ হযরত যাহরা আলাইহাস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ করার এবং পবিত্র ২২ জুমাদাল উখরা শরীফ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহসি সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান ও মহাসম্মানিত দিবস

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী গতকাল ইয়াওমুস সাব্ত বা শনিবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা মাস উনার চাঁদ দেখা গেছে।

Tuesday, December 23, 2014

সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে ॥ আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম


 সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস অর্থাৎ সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম হচ্ছে মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ। গতকাল ইয়াওমুছ ছুলাছা দিবাগত সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের কক্সবাজার, খাগড়াছড়ি. চট্টগ্রাম, ফেনী, রংপুর, কুড়িগ্রাম, পটুয়াখালী, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাবনা, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, ভোলাহাট এসব অঞ্চলের প্রতিনিধিরা মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন। অর্থাৎ আজ ইয়াওমুল আরবিয়া বা বুধবার পহেলা রবীউল আউওয়াল শরীফ। সে অনুযায়ী আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী), ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Sunday, November 23, 2014

পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ * আগামী ২৩ ছফর ১৪৩৬ হিজরী হিসেবে আগামী ১৮ সাবি’ ১৩৮২ শামসী, ১৭ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী পালিত হবে- ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’

* আর পবিত্র ২৮ ছফর শরীফ (২৩ সাবি’ ১৩৮২ শামসী, ২২ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের
পবিত্র বিছাল শরীফ দিবস।

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী পুরো বাংলাদেশের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় গতকাল ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ১৪৩৬ হিজরী সনের পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি।

Monday, March 31, 2014

আজ দিবাগত সন্ধ্যায় পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ করতে হবে

আজ ২৯শে জুমাদাল উলা (৩১ আশির ১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৫ হিজরী সনের) পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ০১ হাদি আশার ১৩৮১ শামসী, ০১ এপ্রিল ২০১৪ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার হবে ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল উখরা মাস উনার পহেলা তারিখ মুবারক।