Thursday, May 9, 2013

আমবাগান নিয়ে বিপাকে চাষীরা : ঝুঁকিতে হাজার কোটি টাকার ব্যবসা



রাজনৈতিক সহিংসতায় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমবাগান মালিকরা চরম বিপাকে পড়েছেন। গত দুই মাসে রাজনৈতিক অস্থিরতায় আমবাগান বিক্রি না হওয়ায় বাগান মালিকরা পড়েছেন প্রায় এক হাজার কোটি টাকার ব্যবসায় ঝুঁকিতে। চাঁপাইনবাবগঞ্জে এবার আমবাগানগুলোতে প্রচুর মুকুল এলেও মার্চের ঘনকুয়াশায় প্রায় বাগানের মুকুল নষ্ট হয়ে যায়। এরপরেও প্রতিটি আমবাগানে আমের সমারোহে ভরপুর। বিস্তীর্ণ বাগানগুলোতে শুধু আম আর আম।