ভোলাহাট উপজেলার ঐতিহ্যবাহী বিলভাতিয়া বিল থেকে হারিয়ে যাচ্ছে নীরজ উদ্ভিদের মধ্যে শাপলা-শালুক। বিলের মধ্যে বিভিন্ন ডোবায় পানির উপরে ফুটে থাকা শাপলা ফুলের দৃষ্টিকাড়া সৌন্দর্য সত্যিই সকলকে মুগ্ধ করে। আর সেই সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যও বাড়ায়। তার পরেও এটি বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে সকলের কাছে পরিচিত। প্রতিকূল পরিবেশে শাপলা ফুলের সেই সমারোহ আর নেই। দিনে দিনে শাপলা-শালুক যেন একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ এখন হতে ১৫/২০ বছর আগেও বিলভাতিয়া বিলের বুকজুড়ে শাপলা ফুলের দৃষ্টি নন্দন সৌন্দর্য ছিল চোখে পড়ার মত। সে সময় শরৎকালে বিলভাতিয়া বিলের প্রকৃতি অন্য রকম সাজে সজ্জিত হয়ে উঠতো।
Thursday, August 22, 2013
Thursday, August 15, 2013
ভোলাহাটে আমবাগান মালিক ও ব্যবসায়ীদের সাধারণ সভা অনুষ্ঠিত
ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নে চরধরমপুর গ্রামের আম বাগান মালিক, ব্যবসায়ী ও জনসাধারণের সমন্বয়ে আম সংরক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক সাধারণ সভা মঙ্গলবার চরধরমপুর মর্নিং স্টার ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সদর ইউনিয়নের ওয়ার্ড সদস্য রেজাউল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা প্রদর্শক আব্দুল মতিন, শিক্ষক বদিউজ্জামান, হাজী সেলিম রেজা, ডা. নেজামুদ্দিন, সাহেবজান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে চরধরমপুর আম সংরক্ষণ সমিতি (চআসস) নামে একটি সমিতি গঠিত হয়। এতে ৩ মাস মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।