Wednesday, January 1, 2014

সুমহান ২৮শে ছফর শরীফ: পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উপলক্ষে ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও মহিলা আনজুমানের উদ্যোগে আজিমুশ শান মাহফিল অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: গতকাল ২৮শে ছফর লাইলাতুল আরবিয়ায়ি বা বুধবার রাতে অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা-ভালাহাট-এর উদ্যোগে ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান পবিত্র বিছাল শরীফ দিবস, ঐতিহাসিক পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ ও হযরত মুজাদ্দিদে আলফেছানী উনার পবিত্র বিছাল শরীফ দিবস উপলক্ষে অত্র মাদরাসা প্রাঙ্গনে এক আজিমুশ শান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

Thursday, December 26, 2013

ভোলাহাটে জমি জালিয়াতি চক্র

জমি জালিয়াত চক্রের গড ফাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের মৃত: এমাজুদ্দিনের ছেলে আফসার আলী(৬৫)। ভোলাহাট উপজেলার বিলভাতিয়া মৌজার ৭টি দাগে প্রায় ১১ একর ২৫ শতাংশ জমি জালিয়াতি করে নিজ নামে প্রস্তাবিত খতিয়ান তৈরী করে যার অনুমোদিত খারিজ কেস নং দেয়া হয়েছে ৯৭/ষী- ও/০৭-০৮, তারিখ-৩০/০৪/০৮ এবং হোল্ডিং নম্বর-২১৭৮, প্রস্তাবিত খতিয়ান নম্বর-২৩৫/১। এ দিকে এ জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ যার ক্রমিক নং-প নম্বর- ৬০৩১০৩তে ১৪০১-১৪১৩ বাংলা সনের অংকে ২২ হাজার ২ শত ২৫ টাকা পরিশোধ লেখলেও কথায় লেখে ৯ হাজার ৮ শত টাকা। এ দিকে ডুপ্লিকেট কার্বন রসিদ বহি যার বহি নং-২০৬৭৬ এবং পৃষ্ঠা নম্বর-২০ উল্লেখ করে এসিল্যান্ড স্বাক্ষর করার কথা থাকলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা স্বাক্ষর করে। আর এ জালিয়াত কাগজপত্র দেখিয়ে বিভিন্ন উপজেলার সহজ-সরল মানুষকে প্রতিনিয়ত ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

জেলা জাসাস সেক্রেটারী গ্রেফতার

ভোলাহাট বিএমডি’র গাছ চুরি মামলার এজাহারভূক্ত ১ নম্বর আসামী জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী কামরুজ্জামান বাবুলকে পুলিশ মঙ্গলবার ভোরে তার বাড়ী ভোলাহাট উপজেলার ফতেপুর থেকে গ্রেফতার করেছে।

Monday, November 25, 2013

ভোলাহাটে পবিত্র আশুরা মিনাল মুহররম শরীফ উপলক্ষে আজিমুশশান বার্ষিক মাহফিল অনুষ্ঠিত



ভোলাহাট সংবাদদাতা: গত লাইলাতুল জুমুয়াতি অর্থাৎ ইয়াওমুল খমিসী বা বৃহস্পতিবার দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে পবিত্র আশুরা মিনাল মুহররম শরীফ উপলক্ষে  ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অথিতি ছিলেন হযরতুল আল্লামা হাফিজ, ক্বারী মাওলানা মুহম্মদ রিদওয়ানুল্লাহ পাটোয়ারী ছাহেব। প্রধান অতিথির বয়ানে তিনি বলেন-

Friday, November 1, 2013

পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। ইসলামী খিলাফত ব্যবস্থার অন্যতম রূপকার হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার বিছাল শরীফ ও প্রাসঙ্গিক আলোচনা

খলীফায়ে ছানী, আমিরুল মুমিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি শুধুমাত্র বিশ্বের চারজন শ্রেষ্ঠ বিজেতা উনাদের অন্যতমই ছিলেন না; সামরিক, প্রশাসনিক, অর্থনৈতিক এবং আইন বিভাগের অত্যাধুনিক কাঠামোর সৃষ্টিকারী হিসেবেও তিনি বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এসব বিষয়ে একক প্রতিভূ হিসেবে স্থান দখল করে আছেন।

Thursday, October 24, 2013

হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি ইহুদী বৃদ্বের সাথেও ইনসাফ করেছিলেন কিন্তু কাফিরেরা নিজ বৃদ্ব পিতামাতাকে করে গৃহহীন

হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি ছিলেন সৎ চরিত্রের সর্বোত্তম আদর্শ, ত্যাগী, অনাড়ম্বর, সরল ও সুকঠিন। সব অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামই ছিল উনার চরিত্রের অন্যতম বৈশিষ্ট।

Sunday, October 13, 2013

রহনপুরে আনসারুল্লাহ বাংলাটিমের ৩ আঞ্চলিক নেতা আটক



চাঁপাইনবাবগঞ্জ: (Tue, 08 Oct, 2013 06:22 PM): সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৩ আঞ্চলিক নেতাকে গোমস্তাপুর উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি ও দলীয় আদর্শের বই উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রহনপুর বাজারে অভিযান চালায় র‌্যাবের একটি টিম।