Tuesday, May 6, 2014

হযরত শাহ্ ফতেহ্ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি

হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি-এর মাযার শরীফ বগুড়া জেলায় অবস্থিত । ইতিহাস থেকে জানা যায়- আনুমানিক ১১৮৩ ফসলী সনের ২২ বৈশাখ ৯৩ বছর বয়স মুবারকে হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। বর্তমানে যে স্থানে তাঁর মাজার শরীফ, এখানেই তাঁকে সমাহিত করা হয়।

Saturday, May 3, 2014

মশা তাড়ানোর সহজ উপায়!!!

গরমকালে মশার উৎপাত অন্যান্য সময়ের চাইতে একটু বেশিই থাকে। আর এই মশার যন্ত্রণা থেকে বাঁচতে একসময় মানুষ মশারি টাঙ্গাত, এখনও টাঙ্গায়। তবে বর্তমানে মশারির পরিবর্তে কয়েল, স্প্রে কিংবা আরও অন্যান্য প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন সবাই।

Sunday, April 27, 2014

কথিত শ্রমিক দিবস পালন করে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হওয়া থেকে বেঁচে থাকা দায়িত্ব-কর্তব্য

সেই দিন এক ছোট ভাই এসে বলল: “জানেন ভাইয়া! এক (বিধর্মী) বিজ্ঞানী আবিষ্কার করছে, ‘আল্লাহ শব্দটি বার বার উচ্চারণের মাধ্যমে মানুষ অন্তর সবচেয়ে বেশি শান্ত হয়, কারণ এই শব্দটি মধ্যে এমন এক শব্দধ্বনি তৈরী হয়, যা আর কোন শব্দের মাধ্যমে সৃষ্টি হয় না
আমি সেই ছোট ভাইয়ের উত্তরে বললাম, দেখো! আমি সেই বিজ্ঞানীর আবিষ্কারের কথা শুনে মোটেও আশ্চর্য হইনি কারণ পবিত্র কুরআন পাকের সূরা রাদ ২৮ নং আয়াতেই বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয় তোমরা সেই কথিত বিজ্ঞানী পবিত্র কুরআনের আয়াত শরীফ নিজের মত করে বলে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যেমনটা লিও টলস্টয় সারা জীবন বড় বড় কথা বলত, কিন্তু তার পকেটে থাকতদ্য সেইং অফ প্রোফেট মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

Wednesday, April 23, 2014

আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার প্রতিষ্ঠিত- ‘মসজিদে আছ ছিদ্দীক্ব’


খন্দকের যুদ্ধে পরিখা খননে তিনি অবিরাম শ্রম মুবারক দিয়েছেন। তিনি নির্দিষ্ট দিকের মুহাফিয হিসেবে দায়িত্বশীল ছিলেন। সে যুদ্ধে দলপতিগণ উনাদের মধ্যে তিনি অন্যতম। তিনি উনার অধীনস্থগণ উনাদেরকে নিয়ে তিনি যেখানে অবস্থান মুবারক করেছিলেন, সেখানে মসজিদে আছ ছিদ্দীক্ব প্রতিষ্ঠা করেন। যা অদ্যবধি রয়েছে। (সাখাবী)

আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার আখাছছুল খাছ মনোনীত ব্যক্তিত্বগণ উনাদের মধ্যে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি অন্যতম বলার অপেক্ষা রাখে না যে, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সারা কায়িনাতবাসীর জন্য সর্বোত্তম আদর্শ মুবারক নূরে মুজসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার খিদমতে তিনি যে অবদান রেখে গেছেন, তা উনাকে উম্মতের মাঝে একক অদ্বিতীয় বানিয়েছে জুমাদাল উখরা শরীফ মাস উনার বিছাল শরীফ গ্রহণের মাস সঙ্গতকারণেই মাসে উনার সাওয়ানেহে উমরী মুবারক আলোচনা-পর্যালোচনা করা অতীব প্রয়োজন আর কারণেই সংক্ষিপ্তাকারে উনার সাওয়ানেহে উমরী মুবারক আলোচনা করা হলো

Tuesday, April 22, 2014

অফুরন্ত নেকী ও ফযীলত হাছিলের উপায়

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি রহমান ও রহীম। তিনি অতি দয়ালু, পরম মেহেরবান। উনার দয়া ও রহমত মুবারকের কোনো শেষ নেই; সীমা-পরিসীমা নেই। বান্দা-বান্দীর কোনো কোনো ছোট আমলেও মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হয়ে যান। এমনকি উনার রহমতের সাগরে জোয়ার আসে। তিনি তখন বান্দা-বান্দীকে দিয়ে দেন অনেক অফুন্ত পুরস্কার এবং উন্মুক্ত করে দেন উনার নিয়ামতের ভান্ডার। তাই কোনো নেক আমল বাহ্যিকভাবে ছোট ও সহজ বলেই সে সম্পর্কে অবহেলা করা উচিত নয়।
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না। যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ।” (মুসলিম শরীফ)

Thursday, April 10, 2014

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগে আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাহফিল আজ

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা’র উদ্যোগে এবং ভোলাহাট ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কর্তৃক আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাহফিল আজ দিবাগত বাদ-মাগরিব আয়োজন করা হয়েছে। আজ ইয়াওমুল খামীসি (বৃহস্পতিবার) দিবাগত বাদ-মাগরিব অত্র মাদরাসা চত্বরে পুরস্কার বিতরণ মাহফিল এবং ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।