Wednesday, May 21, 2014

ভোলাহাটে সুশাসন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ভোলাহাটে জামাতের ইউপি আমীর পুলিশের হাতে গ্রেফতার
ভোলাহাটে ১নং ইউপি জামাতের আমীর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাঁচটিকরী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে ১নং ইউপি জামাতের আমীর মালানা মফিজ উদ্দিন (৪৫)কে তার বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে। সূত্রে আরো জানা গেছে, জামাত নেতা মালানা মফিজ উদ্দিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো। সে এতোদিন পলাতক ছিল।

Tuesday, May 20, 2014

ভোলাহাটে আমচাষে ‘সমৃদ্ধি’ প্রকল্পে ওয়ার্কসপ অনুষ্ঠিত


ভোলাহাটে আমচাষের উপর ভিত্তি করে ‘সমৃদ্ধি’ প্রকল্প নামক বাইকের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একদিনের ওয়ার্কসপ মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাইক নির্বাহী পরিচালক মোহাম্মদ ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত।

Saturday, May 17, 2014

কতিপয় সুন্নতী খাবার!!!!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছনন্দনীয় কিছু খবারের নাম নিচের চিত্রে দেখানো হলো। আমরাও সুন্নত উনার মুহব্বতে এগুলোকে পছন্দ করি; নিয়ামত হাছিল করি।  



Wednesday, May 14, 2014

চাঁপাইনবাবগঞ্জে বেতন বৈষম্য দূরীকরণে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে জেলার কয়েক’শ শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

একটি ডালিম গাছ মানে একটি ওষুধ ফ্যাক্টরি


ডালিম শুধুমাত্র একটি মাজাদার ফল নয়, বরং মানব শরীর গঠন ও সুরক্ষায় ডালিমের রয়েছে বহুমুখি ওষুধি গুণ। মানুষরা শুধু ডালিম ফলের স্বাদ নিয়ে থাকে, কিন্তু পাতা থেকে শিকড় পর্যন্ত পুরো ডালিম গাছিটিই মানুষের পরম উপকারী বন্ধু। উদ্ভিদ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় ডালিম গাছের নানা ভেষজ গুণের কথা বলা হয়েছে। ডালিম নিয়ে নানা গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। আমাদের দেশে বর্তমানে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপক প্রসার ঘটেছে।

Sunday, May 11, 2014

মরুর বুকে সবুজ গ্রাম!



মরুভূমির বুকে ছোট্ট একটি সবুজ গ্রাম হুয়াকাছিনা। পেরুর ইকা প্রদেশের ইকা শহরের কাছে অবস্থান গ্রামটির।

Thursday, May 8, 2014

ভোলাহাটে মাত্র পৌনে ২ কি:মি: রাস্তা সংস্কারের অভাবে লাখ লাখ মানুষের দুর্ভোগ

ভোলাহাট উপজেলার একমাত্র জন-গুরুত্বপূর্ণ মাত্র পৌনে ২ কিলোমিটার দূরত্ব এলজিইডি’র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতের চরম দর্ভোগ পরিলক্ষিত হয়েছে।