Tuesday, November 18, 2014

পারিবারিক জীবনের একটি মারাত্মক ভুল, যার সংশোধন নেই

পুত্রবধূর জন্য শ্বশুরের দৈহিক কোনো খিদমত করা উচিত নয়। তবে কাপড় ধোয়া, খানা-পিনার ব্যবস্থা করে দেয়া ইত্যাদি ধরনের দূরত্বসম্পন্ন কাজ করা যেতে পারে। কিন্তু শারীরিক কোনো খিদমত করা বা নেয়া কিছুতেই শুদ্ধ নয়। অন্যথায় এ ফিতনা-ফাসাদের যামানায় এমনও ঘটনা ঘটে যেতে পারে- যার কারণ স্বামীর জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। যা হালাল করার কোনো পন্থা-পদ্ধতিই হাতে থাকবে না। তখন বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। কাজেই বিষয়টিকে খুবই গুরুত্ব দেয়া কর্তব্য। একইভাবে সৎমা বালিগ বা প্রাপ্ত বয়স্ক ছেলের দৈহিক কোনো খিদমত করবে না এবং নিজেও তার থেকে অনুরূপ দৈহিক খিদমত গ্রহণ করবে না। অবশ্য আর্থিক বা অন্যান্য খিদমত করতে পারবে। কিন্তু দৈহিক খিদমত করা বা নেয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। কেননা দৈহিক খিদমতের কারণে অনাকাঙ্খিত এমন ঘটনা সংঘটিত হতে পারে, যার ফলে সৎমা তার নিজ স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যাবে।

Monday, October 27, 2014

সাইয়্যিদুল ক্বওনাইন, যাবীহুল্লাহ হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার খুছুছিয়ত মুবারক ও সীরাত মুবারক

মাখলুকাত মাঝে মহান আল্লাহ পাক কর্তৃক আখাছছুল খাছভাবে মনোনীত ব্যক্তিত্বগণ উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি অন্যতম। তিনি মহান বারী তায়ালা উনার সর্বাধিক প্রিয়পাত্র বলেই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করার সৌভাগ্য অর্জন করেছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عن جابر رضى الله تعالى عنه قال قلت يارسول الله صلى الله عليه وسلم بابى انت وامى اخبرنى عن اول شئ خلقه الله قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن فى ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض.

অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তিনি ইরশাদ মুবারক করলেন, হে জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি জেনে রাখুন। মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আপনার নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক সৃষ্টি করেন। অতঃপর সেই নূর মুবারক মহান আল্লাহ পাক উনার ইচ্ছা মুবারক অনুযায়ী বিচরণ মুবারক করতে থাকেন। সেই সময় লৌহ-কলম, আসমান-যমীন কোনো কিছুই ছিলো না। (মাওয়াহিবুল লাদুন্নিয়া)

Friday, October 24, 2014

শিবগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার স্টেডিয়ামের সামনে সিঅ্যান্ডএফ এজেন্ট ও শাহবাজপুর ইউনিয়নের যুবলীগ ওয়ার্ড সেক্রেটারি মনিরুল ইসলামকে (৩০) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ২৪ অক্টোবর-২০১৪ জুমুয়াবার দিবাগত রাত ৮টার দিকে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে ওই উপজেলার স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ও যুবলীগ নেতা নিহত মনিরুল ইসলাম মের্সাস জাহাঙ্গীরনগর সিন্ডিকেটের মালিক ও শাহবাজপুর ইউনিয়নের আফসার হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।
শুক্রবার (2৪ অক্টোবর-2014) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের কাছে হাজীর আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।

Wednesday, October 22, 2014

আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র কারামত শরীফ


(১)
          ইয়া সারিয়া! আল-জাবাল। ইয়া সারিয়া! আল জাবাল। পবিত্র মসজিদে নববী শরীফ উনার জুমুয়ার খুতবা মুবারক পাঠ করা অবস্থায় আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হঠাৎ করে এরূপ অপ্রাসঙ্গিক বাক্য মুবারক উচ্চারণ করায় উপস্থিত সবাই অবাক বিস্মিত। আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি যথারীতি উনার পবিত্র খুতবা মুবারক পাঠ করতে থাকেন।

Monday, October 20, 2014

চাঁপাইনবাবগঞ্জ শহরে বেড়ছে ছিনতাই ও চুরি

চাঁপাইনবাবগঞ্জ শহরে চুরি ও ছিনতাইয়ের আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন রাতেই ঘটছে কোন না কোন চুরি-ছিনতাইয়ের ঘটনা। শহরের ১০টি পয়েন্ট এখন সাধারণ মানুষের কাছে মহাআতঙ্কের নাম। গত বুধবার (১৫ অক্টোবর-২০১৪) ভোরে জেলা শহরের বালুবাগান পিটিআই সড়কের স’মিলের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছে এক কলা বিক্রেতা। ছিনতাইকারীরা পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।

Thursday, October 16, 2014

আজ সুমহান ২০ যিলহজ্জ শরীফ- লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, জান্নাতী মেহমান সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
অর্থ: “(হে আমার হাবীব, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর আপনি তাদেরকে তথা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে, সমস্ত কায়িনাতবাসীকে মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারকগুলো সম্পর্কে জানিয়ে দিন, স্মরণ করিয়ে দিন। অর্থাৎ তারা যেন মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিশেষ বিশেষ দিন মুবারকগুলো যথাযথভাবে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মান-ইজ্জত মুবারক উনাদের সাথে এবং অত্যন্ত ধৈর্যের সাথে পালন করে, উদযাপন করে। আর নিশ্চয়ই এর মধ্যে প্রত্যেক শুকুর-গুজার ও ধৈর্যশীল বান্দা-বান্দী উনাদের জন্য নিদর্শন মুবারক তথা নাজ-নিয়ামত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা ইব্রাহীম শরীফ: সম্মানিত আয়াত শরীফ: ৫)
নূরে মুর্কারাম, মুয়ায্যাম, সুলত্বানুল আউলিয়া, নাওয়াসীয়ে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস সুমহান ২০ যিলহজ্জ শরীফ হচ্ছে আইয়্যামিল্লাহ তথা মহান আল্লাহ পাক উনার আখাচ্ছুল খাছ বিশেষ দিন মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!