Saturday, February 20, 2016

ভোলাহাটে ঈসালে সওয়াব মাহফিল ও পবিত্র ৯ জুমাদাল উলা শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত


গত বৃহস্পতিবার দিবাগত রাতে তথা জুমুয়ার রাতে পবিত্র ৯ জুমাদাল উলা উপলক্ষে ভোলাহাট থানাধীন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় (ভোলাহাট শাখা) এক আযীমুশ শান মীলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পবিত্র দ্বীন ইসলাম উনার একটি বিশেষ বরকতময় ও ফযিলতপূর্ণ দিবস হিসেবে পবিত্র ৯ জুমাদাল উলা শরীফ উনার গুরুত্ব, মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। এ পবিত্র দিবসে দুনিয়াতে তাশরীফ আনেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অন্যতম বাহরুল উলুম, বাবুল ইলম হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম। উনার বুজুর্গী সম্মান মুবারক বিষয়ে আলোচনা করা হয়।

Thursday, February 11, 2016

জোড়া লাগাও, জোড়া ভেঙ্গো না; জোড়া ভাঙ্গলে কিছুই পাবে না


এ পৃথিবীর সকল সৃষ্টি ও ধর্মীয় অঙ্গনে জোড়তত্ত্ব কার্যকর রয়েছে। এ জোড়া থেকেই নব নব সৃষ্টির হয় উন্মেষ। যার নেই কোনো শেষ। তবে নিম্নে এর মধ্য থেকে কয়েকটি জোড়ার করছি সমাবেশ-
(১) পুরুষ ও মহিলার জোড়া। এ জোড়া থেকে সৃষ্টি হয় মানবসভ্যতা।
(২) পবিত্র নামায ও পবিত্র যাকাত উনাদের জোড়া। এখানে একটি ছাড়া অপরটি কবুল হবে না।
(৩) মহান আল্লাহ পাক উনার আনুগত্য এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আনুগত্যের জোড়া। এখানে উভয় জনের আনুগত্য শিরধার্য। একজনের আনুগত্য বাদ দিয়ে অপরজনের আনুগত্য গ্রহণযোগ্য নয়।

Wednesday, February 10, 2016

ষড়যন্ত্র প্রতিহত করার দোয়া

==============================
: আমরা মাঝে মধ্যেই ষড়যন্ত্রের শিকার হই। দুষ্টু মানুষ এবং শয়তানের ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত হই সময়ে-অসময়ে। এসব ষড়যন্ত্র প্রতিহতের জন্য কিছু আমলের কথা বর্ণিত হয়েছে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে। নিচের দোয়াটি নিয়মিত পাঠ করলে নিশ্চিত নিরাপদ থাকা যাবে ইনশাআল্লাহ। আরবী দোয়া:


أَعُوذُ بكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ الَّتِي لاَ يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلاَ فَاجِرٌ مِنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَأَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلاَّ طَارِقاً يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ


Monday, February 1, 2016

মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি, কুরবত-নৈকট্য, তালাশকারিনী মহিলাগণ উনাদের উদ্দেশ্যে .


সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لوكنت امرا لاحد ن يسجد لاحد لامرت المراة ان تسجد لزوجها
অর্থ: “আমি যদি কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে আদেশ দিতাম, তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে।” (সুনানুল কুবরা শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ)
মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি, কুবরত-নৈকট্য তালাশকারিনী মহিলাগণ উক্ত পবিত্র হাদীছ শরীফখানার আলোকে আমল করে থাকেন। উনারা উনার স্বামীর সন্তুষ্টি-অসন্তুষ্টিকে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-অসন্তুষ্টি মনে করে থাকেন। 

Saturday, January 30, 2016

পবিত্র ১৯শে রবীউছ ছানী শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত


ভোলাহাট: গত ইয়াওমুল জুমুয়াহ শরীফ বাদ-মাগরিব মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় (ভোলাহাট শাখা) পবিত্র ১৯ রবীউছ ছানী শরীফ উপলক্ষে আযীমুশ শান মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন আল্লামা হাফিয মুহম্মদ আবু সায়েম। দোয়া-মুনাজাত করেন আল্লামা মুহসিনুর রহমান। ক্বাছীদা শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্রবৃন্দ। ভক্ত মুরীদ ও মাদরাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। শেষে তাবারক দেয়া হয়।

Wednesday, January 27, 2016

যখন যা বলা সুন্নত

================
চলতে-ফিরতে আমরা কত কি-ই না বলে থাকি। ভালো-মন্দ কত কিছুই উচ্চারিত হয় আমাদের জবানে। অথচ একটু খেয়াল করে নিয়ত ঠিক করলেই অর্জিত হয় অসংখ্য ছওয়াব। স্থান-কাল বুঝে মাত্র কয়েকটি শব্দ উচ্চারণেই হাছিল হয় অমূল্য নেকী ও সন্তুষ্টি। নিচে কয়েকটি ধারায় এমন কিছু পবিত্র সুন্নত মুবারক উনার কথা আলোচনা করা হলো- যা দু’একটি শব্দ বলে অতি সহজেই আদায় করা যায়।
(১). ভালো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময় অর্থাৎ যেকোনো ভালো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা সুন্নত। [পবিত্র বুখারী শরীফ]
(২). ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোনো খোশ খবর শোনা হলে, কেউ ‘কেমন আছো’ জিজ্ঞেস করলে- তার জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নত। [ইবনে মাজাহ শরীফ]

পবিত্র দ্বীন ইসলাম কখনোই কথিত ‘ধর্মনিরপেক্ষতা’র অধীন হতে পারে না।


পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তবে কী তোমরা কিতাবের কিছু অংশ গ্রহণ করবে? এবং কিছু অংশ অস্বীকার করবে?”
অর্থাৎ কিছু মানা আর কিছু না মানা মানুষের প্রাচীন প্রবৃত্তি। কিন্তু এটা ঈমানদারগণ উনাদের পরিচয় নয়।
মুসলমান হিসেবে থাকতে হলে পবিত্র দ্বীন ইসলাম উনাকে পরিপূর্ণভাবেই মানতে হবে। শুধু সংবিধানে কথিত রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ বা ‘বিসমিল্লাহ’ লিপিবদ্ধ রাখলেই চলবে না; পাশাপাশি ধর্মনিরপেক্ষতাও ঢোকানো যাবে না। কারণ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ! আপনারা পরিপূর্ণভাবে পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে প্রবেশ করুন।”