সম্প্রতি হানাদার যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতিতে সরকারব্যবস্থা অচল হয়ে পড়ার ঘটনা ইতোমধ্যে বিশ্বব্যাপী চাউড় হয়ে গেছে। আর এই ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রকে তার সরকারি ব্যয় বরাদ্দ বন্ধ করতে হচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর আবারও দেশটিকে এই সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে। তবে বরাদ্দ সঙ্কট যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু না হলেও এবারের সঙ্কটাবস্থা অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ও মারাত্মক।
Wednesday, October 2, 2013
Sunday, September 15, 2013
ম্যাক্সিম মাল্টিপারপাসের প্রতারণায় গ্রাহকদের মানববন্ধন
ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃপক্ষের দুর্নীতি ও প্রতারণার প্রতিবাদে গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
15
সেপ্টেম্বর ২০১৩, রোববার বেলা সাড়ে ১১টার সময় ভুক্তভোগী গ্রাহকরা সমবেত হয়ে স্থানীয় শহীদ সাটু হল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
Saturday, September 14, 2013
বন্যার্তদের দুর্ভোগ চরমে ; তীব্র ভাঙন পদ্মায়
পদ্মা ১৪ সেমি এবং মহানন্দায় পানি হ্রাস পেলেও চাঁপাইনবাবগঞ্জের পানিবন্দি মানুষের দুঃখ দুর্দশা চরম পর্যায়ে রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি, খাদ্য, ওষুধ ও গবাদি পশুর খাদ্যের তীব্র সংকট রয়েই গেছে।
পানি কমার সঙ্গে সঙ্গে আলাতুলি, নারায়ণপুর ও পাঁকা ইউনিয়নে পদ্মায় তীব্র ভাঙন শুরু হয়েছে। গত ২ সপ্তাহে প্রায় ২ হাজার ৫শ পরিবার তাদের বসতভিটা হারিয়ে গৃহহারা হয়ে পড়েছে।
