Tuesday, April 8, 2014
ভোলাহাটে দুই মাদক ব্যবসায়ীর সাজা
ভোলাহাটে কুখ্যাত দু’মাদক ব্যবসায়ীকে
ভ্রাম্যমান আদালত সোমবার ১ বছর করে সাজা প্রদান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার
বিকেল প্রায় ৪টার সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদের নেতৃত্বে এসআই
জামালউদ্দিন, এসআই মোজাম্মেল, এএসআই সবুরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মুশরীভূজা খাসপাড়া
গ্রামের মৃত: ইয়ার আলীর ছেলে আবুল কাশেম (৪৪) ও নামো-মূশরীভূজা গ্রামের মৃত: আব্দুস
সাত্তারের ছেলে মোশাররফ (৪০)-এর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২ লিটার চোলাই মদসহ মদ
তৈরির বিভিন্ন উপকরণ আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত
বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে
থেকে কুখ্যাত এ মাদক ব্যবসায়ীদ্বয়কে মাদকদ্রব্য আইনে ১ বছর করে সাজা প্রদান করেন। এর
পূর্বে কাশেম একই আইনে ভ্রাম্যমান আদালতে ২বার ও মোশারফ্ফ ১বার কারভোগ করেছে।
Monday, April 7, 2014
রহনপুরে মেয়র পদে আ’লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত
চাঁপাইনবাগঞ্জের
গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী
স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের ছোট ভাই গোলাম রাব্বানী বিশ্বাস (চশমা
প্রতীক) ৭২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামাত সমর্থিত প্রার্থী
মিজানুর রহমান (তালা প্রতীক) পেয়েছে ৪৭৫০ ভোট।
ভোলাহাটে সখিনা-কলিম মেধা বৃত্তি প্রকল্পের প্রস্তাবনা সভা
ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালায় মিলনায়তনে শনিবার
বিকেলে সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্পের প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট
শিক্ষাবিদ মমতাজ উদদীন আহমেদ তার বাবা কলিমউদদীন ও মাতা সখিনা খাতুনের স্মৃতি সংরক্ষণের
উদ্দেশ্যে ‘সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি’ প্রকল্প চালুর প্রস্তাব প্রদান করেন।
Friday, April 4, 2014
Wednesday, April 2, 2014
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীক নেতা এনামুল হককে পুড়িয়ে হত্যা ও অপর হত্যা মামলায় জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান মিঞা জেল হাজতে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বণিক
সমিতির সভাপতি ও আ’লীগ নেতা এনামুল হককে পুড়িয়ে হত্যা ও রুবেল হত্যা মামলায় জেলা বিএনপি’র
সভাপতি এবং সাবেক এমপি শাহজাহান আলী মিঞাসহ ৪জন গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতের “খ” অঞ্চলে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর
করে জেল হাজতে প্রেরণ করেছে।
Tuesday, April 1, 2014
ভোলাহাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যাদের গণসংবর্ধনা
গত ১৫ মার্চ-২০১৪ তারিখে ভোলাহাট উপজেলা পরিষদ
নির্বাচনে বিএনপি-জামাত জোট বিজয়ী হওয়ায় গত ৩০ মার্চ-২০১৪ সোমবার ফুটানীবাজারে
বিএনপি উপজেলা শাখার সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে জোটের আয়োজনে উপজেলা পরিষদ
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা প্রদান করে।
