Thursday, October 16, 2014

আজ সুমহান ২০ যিলহজ্জ শরীফ- লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, জান্নাতী মেহমান সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
অর্থ: “(হে আমার হাবীব, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর আপনি তাদেরকে তথা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে, সমস্ত কায়িনাতবাসীকে মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারকগুলো সম্পর্কে জানিয়ে দিন, স্মরণ করিয়ে দিন। অর্থাৎ তারা যেন মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিশেষ বিশেষ দিন মুবারকগুলো যথাযথভাবে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মান-ইজ্জত মুবারক উনাদের সাথে এবং অত্যন্ত ধৈর্যের সাথে পালন করে, উদযাপন করে। আর নিশ্চয়ই এর মধ্যে প্রত্যেক শুকুর-গুজার ও ধৈর্যশীল বান্দা-বান্দী উনাদের জন্য নিদর্শন মুবারক তথা নাজ-নিয়ামত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা ইব্রাহীম শরীফ: সম্মানিত আয়াত শরীফ: ৫)
নূরে মুর্কারাম, মুয়ায্যাম, সুলত্বানুল আউলিয়া, নাওয়াসীয়ে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস সুমহান ২০ যিলহজ্জ শরীফ হচ্ছে আইয়্যামিল্লাহ তথা মহান আল্লাহ পাক উনার আখাচ্ছুল খাছ বিশেষ দিন মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

Tuesday, October 14, 2014

সুমহান ১৮ যিলহজ্জ!!! খলীফায়ে ছালিছ, আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা

সময় কি আছে বর্তমান মুসলিম দেশের শাসকদের জন্য, তারা চিন্তা করবে কি তাদের অতীত ইতিহাস-ঐতিহ্য কেমন ছিল, তারা শিক্ষা নেবে কী কেমন বীরত্বপূর্ণ ছিল মুসলমান উনাদের অতীত শৌর্য, কী ন্যায়নিষ্ঠ ছিলেন মুসলিম জাতির পূর্বপুরুষ উনারা? আমরা যদি একবার চোখ বুলাই তাহলে দেখতে পাবো অপরাজেয় সামরিক শক্তি, ইনসাফপূর্ণ হুকুমতব্যবস্থা, সর্বোচ্চ ইসলামী আদর্শ, ৬টি মৌলিক অধিকারের অপরিমেয় একচ্ছত্র ভিত্তিস্থাপন ইত্যাদি। তেমনি একজন মহান শাসক ছিলেন খলীফায়ে ছালিছ, আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলাহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৪ উপলক্ষে ১৪ অক্টোবর-২০১৪, সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Monday, October 13, 2014

যুন নূরাইন, যুল হিজরতাইন, খলীফায়ে ছালিছ, জামিউল কুরআন, খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন, ক্বাতিবে ওহী হযরত উছমান ইবনে আফফান আলাইহিস সালাম

উনার মূল নাম মুবারক- ‘উছমান’ আলাইহিস সালাম। কুনিয়াত (ডাক নাম বা উপনাম) মুবারক’ আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা’ আলাইহিস সালাম এবং সর্বাধিক পরিচিত লকব মুবারক ‘যুন নূরাইন’ ও ‘গনি’ আলাইহিস সালাম। পিতা- আফফান, মাতা- আরওরা বিনতু কুরাইয। কুরাইশ বংশের উমাইয়্যা গোত্রের সন্তান। উনার পূর্বপুরুষ ‘আবদে মান্নাফে’ গিয়ে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নসব মুবারক উনার সাথে মিলিত হয়েছে।
তিনি হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় খলীফা তথা খলীফায়ে ছালিছ। তিনি পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন হস্তী বছরের ৬ বছর পরে ৫৭৬ ঈসায়ী সনে। এ হিসাবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে তিনি ছয় বছর পরে দুনিয়াতে তাশরীফ মুবরক গ্রহণ করেন।

Sunday, October 12, 2014

১নং ভোলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত

ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল’-২০১৪ শনিবার রামেশ্বর পাইলট ইন্সিটিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১নং সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি ছবিলাল ঋষির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল।

Friday, October 3, 2014

চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে ।। দেশী গরুর চাহিদাই বেশি

পবিত্র ঈদুল আযহার আর মাত্র একদিন বাকি। অর্থাৎ আগামী ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী সোমবার পবিত্র কুরবানীর ঈদ। তাই শেষ মুহূর্তে এসে চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে। ক্রেতাদের ভীড়ে বাড়ায় ব্যবসায়ীরা লোকসান ঘুচিয়ে লাভের আশা করছেন। প্রতিটি হাটেই গতবারের মতো এবারও ভারতীয় গরুর চেয়ে দেশী গরুর চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।

Friday, September 26, 2014

আগামী ০৭ খামীস ১৩৮২ শামসী, ০৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পবিত্র ঈদুল আযহা

১০ যিলহজ্জ ১৪৩৫ হিজরী মুতাবিক আগামী ৭ খামীস ১৩৮২ শামসী, ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ২৭ তারিখ হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক গ্রহণ দিবস (যা এবছরের জন্য ২৪ খামীস ১৩৮২ শামসী, ২৩ অক্টোবর ২০১৪ ঈসায়ী)। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মসজিদে নামায পড়া অবস্থায় এক মজুসী গোলামের দ্বারা ছুরিকাহত হন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ফলে তিনি ২৩ হিজরী সনের ২৭ যিলহজ্জ, ইয়াওমুস সাবত বা শনিবার ৬৩ বছর বয়স মুবারকে পবিত্র শাহাদত মুবারক গ্রহণ করেন।