গত বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র ২২শে জুমাদাল উখরা শরীফ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকরব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ দিবস উপলক্ষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানায় (মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট) পবিত্র মীলাদ শরীফ ক্বিয়াম শরীফ ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে যিকির পরিচালনা করেন মুহম্মদ জাফর সাদিক, আলোচনা ও দোয়া মুনাজাত শরীফ করেন আল্লামা মুহম্মদ মুহসিনুর রহমান। পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্র মুহম্মদ রঈসুল ইসলাম। তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
Saturday, April 2, 2016
Friday, April 1, 2016
ভোলাহাটে সুমহান ২০, ২১ ও ২২ জুমাদাল উখরা শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত
গত বুধবার বিকালে মুন্সিগঞ্জ মহিলা আনজুমানে আল বাইয়্যিনাত উনার উদ্যোগে উম্মুল আইম্মাহ, সাইয়্যিদাতুন নিসা, ছহিবাতুল হাসানাত, জামিয়াতুল মাক্বামাত, আশবাহু বিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতুন নিসা, ছহিবাতুল হাসানাত, জামিয়াতুল মাক্বামাত, আশবাহু বিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু রসূল আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উপলক্ষে মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ এবং বিশাল মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
Wednesday, March 30, 2016
ভোলাহাট ও শিবগঞ্জে পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গত ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাদ আছর হতে
ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (মুন্সিগঞ্জ, বজরাটেক) প্রঙ্গণে এক বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ওয়াজ শরীফ ও নছিহত করেন- ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মচোনকারী
হক্বের অতন্দ্র প্রহরী মাসিক আল বাইয়্যিনাত উনার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফতিউল আ’যম হযরতুল আল্লামা মাওলানা মুহম্মদ আবুল খায়ের আযীযুল্লাহ সাহেব। তিনি দ্বীন ইসলাম
উনার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করে তুলে ধরেন ও পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার গুরুত্ব ফাযায়িল ফযীলত আলোচনা করেন। এবং হক্ব না হক্ব এর পার্থক্য
করেন এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মাহফিল শেষে উনার সাথে ধর্মপ্রাণ মুসলমানগণ
সাক্ষাৎ করেন। উক্ত মাহফিলে আরো ওয়াজ করেন হযরতুল আল্লামা মুহম্মদ হাবীবুর রহমান- পেশ
ইমাম বলনপুর জামে মসজিদ, রাজশাহী।
Saturday, March 26, 2016
Friday, March 25, 2016
এদেশের স্বাধীনতা মহান আল্লাহ পাক উনার মহান দান।
এদেশের স্বাধীনতা মহান আল্লাহ পাক উনার মহান দান।
৭০-এর নির্বাচনের বিজয়ী ফলাফল মেনে না নেয়াই ছিলো স্বাধীনতার কারণ।
‘ধর্মনিরপেক্ষতা’ নয়; পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কোনো আইন পাস হবে না- এই প্রতিশ্রুতিই ছিলো ৭০-এর নির্বাচনে বিজয়ের কারণ।
স্বাধীনতার সুফল দিতে হলে সরকারকে দেশে পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতিফলন ঘটাতে হবে।
৭০-এর নির্বাচনের বিজয়ী ফলাফল মেনে না নেয়াই ছিলো স্বাধীনতার কারণ।
‘ধর্মনিরপেক্ষতা’ নয়; পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কোনো আইন পাস হবে না- এই প্রতিশ্রুতিই ছিলো ৭০-এর নির্বাচনে বিজয়ের কারণ।
স্বাধীনতার সুফল দিতে হলে সরকারকে দেশে পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতিফলন ঘটাতে হবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ॥
পদ্মা মেঘনা যমুনা বিধৌত ব-দ্বীপের দেশ এই সোনার বাংলাদেশ শতকরা
৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ। বহু নদী বেষ্টিত এ ভূ-ভাগের এক বড় অর্জন- বাঙালি মুসলমানদের
অনন্য এক ইতিহাস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ।
পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে ১৯৭১ সালের ২৬ মার্চ এ জনপদে আগ্নেয়গিরির
মতো জ্বলে উঠেছিলো স্বাধীনতার দীপ্ত শিখা। ৪৫ বছর আগে এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন
বাংলাদেশের অভ্যুদয় এদেশের মানুষকে এনে দিয়েছিলো আত্মপরিচয়ের নতুন ঠিকানা। তবে বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান,
একাত্তরের মার্চের অসহযোগ
আন্দোলন এবং ২৫ মার্চ ইতিহাসের এক জঘন্য গণহত্যার পর ২৬ মার্চের রক্তিম সূর্যোদয়ের
সাথে পেয়েছি বহু প্রতীক্ষিত স্বাধীনতা অর্থাৎ এদিন সূচিত হয়েছিলো স্বাধীনতা অর্জনের
মুক্তিযুদ্ধ।
Thursday, March 24, 2016
ভয়াল ২৫ মার্চ: অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা
ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বাঙালি মুসলিম জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে পাকিস্তানি বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালি মুসলমানদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালি মুসলমানদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
