Friday, March 29, 2013

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে বাধা; পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ ; * রোববার জেলায় জামাতীদের হরতাল



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসী জামাত-শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলো শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের হকিমের ছেলে শিবিরকর্মী অলিউল্লাহ (১৪), বাবুপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান মতি (৪৫) ও ভাদু মণ্ডলের ছেলে রবিউল ইসলাম রবু (২৫)। এ সময় পুলিশের গুলিতে অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন বলে দাবি এলাকাবাসীর। (খবর- বাংলামেইল, নতুন বার্তা ডটকম-এর)

শুক্রবার ভোররাত তিনটার দিকে ওই মামলায় আসামিদের ধরতে পুলিশ, র‌্যাব ও বিজিবির একটি যৌথ দল ওই এলাকায় পৌঁছলে মওদুদীবাদী জামাতীরা প্রতিরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ কয়েকশ রাউন্ড গুলিবর্ষণ করে।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় জেলা জামাতের আমির নজরুল ইসলাম জানায়, পুলিশের গুলিতে নিহতের ঘটনায় রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে।

No comments:

Post a Comment