বৈশিষ্ট্যমন্ডিত ও বরকতময় দিন-রাত্রির মধ্যে পবিত্র ‘লাইলাতুল ক্বদর’ একটি অন্যতম রাত্রি। এ রাত্রির ফযীলত সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি পবিত্র কুরআন শরীফ উনাকে এই পবিত্র ক্বদর উনার রাত্রিতে নাযিল করেছি। আপনি কী জানেন যে অর্থাৎ আপনিতো জানেন, পবিত্র লাইলাতুল ক্বদর কি? পবিত্র ক্বদর উনার রাত্রি সহস্র মাস হতেও উত্তম। অর্থাৎ এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত বন্দেগীর চেয়েও উত্তম। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি অন্যান্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরসহ মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক-এ এ রাত্রিতে যমীনে অবতরণ করেন এবং প্রতি কাজে সালাম বর্ষণ করেন। ছুবহে ছাদিক পর্যন্ত তা অব্যাহত থাকে।” (পবিত্র সূরা ক্বদর শরীফ)
Showing posts with label রোযা. Show all posts
Showing posts with label রোযা. Show all posts
Saturday, August 3, 2013
Friday, August 2, 2013
ই’তিকাফ একটি ফযীলতপূর্ণ ইবাদত
দেখতে দেখতে
পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার প্রথম দশক রহমত ও দ্বিতীয় দশক মাগফিরাত পর্ব আমাদের
কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা পুণ্যময় পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার বিদায়ের দ্বারপ্রান্তে
উপনীত হতে চলেছি। এ জন্যই এ মাসের সর্বোচ্চ সৌভাগ্যের কিছু না কিছু হিস্যা অর্জনে
আমাদের প্রত্যেককে আরো সক্রিয় ও মনোযোগী হতে হবে।
Thursday, July 11, 2013
রোযার শুরুতেই বদলে গেছে স্বাভাবিক দৃশ্যপট, সর্বত্র ধর্মীয় পরিবেশের ছোঁয়া ॥ আহ! এমনটি যদি সারাবছর থাকতো কতো না ভালো হতো।
১২ ছানী ১৩৮১ শামসী, ১১ জুলাই ২০১৩ ঈসায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমযান। বুধবার দিবাগত রাতে তারাবীহর নামায ও সাহরির মাধ্যমে রোযা রাখা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে রোযা শুরু হওয়ার সাথে সাথে বদলে গেছে স্বাভাবিক সব দৃশ্যপট। দেশের সর্বত্রই এখন বিরাজ করছে রোযার ছোঁয়া। বুধবার মসজিদগুলোতে তারাবীহর নামাযের জন্য মুসল্লিদের ভিড় ছিলো লক্ষণীয়। দিনের অন্যান্য ওয়াক্তেও মসজিদে ভিড় লক্ষ্য করা গেছে।