Showing posts with label সমসাময়িক. Show all posts
Showing posts with label সমসাময়িক. Show all posts

Wednesday, November 16, 2016

নেক কাজে উৎসাহী করতে- সন্তানদের জান্নাতের অপার নিয়ামত শিক্ষা দিন

পড়ালেখা শিখাচ্ছেন- সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, ভালো কোনো চাকরি বা ব্যবসার মাধ্যমে সচ্ছলভাবে থাকতে পারে এই আশায়। কিন্তু একজন মুসলিম হিসেবে এটাই কি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ? না, কখনোই নয়। বরং আমাদের আসল ভবিষ্যৎ হলো পরকাল। এই দুনিয়ার সচ্ছলতা, একটু সুখ সেটা কত বছরের জন্য? এরপর কি হবে, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে? মুসলিম হিসেবে তা আপনাকে যেমন অনুভব করতে হবে, তেমনি সেই অনুভূতি আপনার সন্তানদের মাঝেও সৃষ্টি করে দিতে হবে। সঠিক মত-পথ তথা ইসলামী শরীয়ত মুতাবিক চললে জান্নাতের অবারিত ইতমিনান, প্রশান্তি লাভ করা যাবে। বিপরীতে নাহক্ব তথা হারাম-নাজায়িয কাজ জাহান্নামের কঠিন আযাব-গযব শাস্তির মুখোমুখি করবে। যা দুনিয়ার বড় বড় কষ্ট বা যন্ত্রণার চাইতেও অনেক অনেক বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক।

Wednesday, July 3, 2013

রেশমাকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনকারী সাংবাদিক সায়মন ভাঁওতাবাজ ॥ হলুদ সাংবাদিকতার দায়ে গ্রেফতারও হয়েছিলো

সায়মন রাইট নিজেই ধোঁকাবাজি, হলুদ সাংবাদিকতা ও টাকার বিনিময়ে বানোয়াট সংবাদ তৈরি করে হয়েছে শিরোনাম। হয়েছে গ্রেপ্তার ও দক্ষিণ আফ্রিকা থেকে বহিষ্কার। আর এই সেই সায়মন রাইটই গত ৩০ জুন ২০১৩ ঈসায়ী তারিখে ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে রেশমা উদ্ধার নিয়ে কথিত অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে আবারো সংবাদ হয়েছে। বিতর্কিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, “রেশমা উদ্ধার ঘটনা স্রেফ ভাঁওতাবাজি।”  তবে সবার ধারণা, এটাও সায়মনের ধোঁকাবাজি। কেননা সায়মন নিজেই একটা ধোঁকাবাজ।

Sunday, June 23, 2013

অ্যাটর্নি জেনারেলের ইসলামবিরোধী জঘন্য কথায় দেশের সর্বস্তরের মুসলমানদের তীব্র প্রতিবাদ ও নিন্দা


মুসলিম পারিবারিক আইন সংশোধন করে মেয়ে সন্তানকেও বাবার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারী হিসেবে গণ্য করার জঘন্য কুপ্রস্তাব উত্থাপন করেছে সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) অ্যাডভোকেট মাহবুবে আলম এর পাশাপাশি মুসলিম পুরুষদের একসঙ্গে একাধিক স্ত্রী রাখার সুযোগ বন্ধ করার পক্ষেও মত দিয়েছে সে
গত ২২ জুন ২০১৩ ঈসায়ী শনিবার ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ সংশোধনী বিষয়ে এক মতবিনিময় সভায় ইসলামবিরোধী এসব কুপ্রস্তাব উত্থাপন করে অ্যাটর্নি জেনারেল ২৩ জুন ২০১৩ ঈসায়ী দৈনিক আল ইহসানে খবর প্রকাশিত হওয়ার পর সারাদেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ পাঠক দৈনিক আল ইহসানে ফোন করে তাদের তীব্র প্রতিবাদ জানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত অব্যাহত রেখেছে