Showing posts with label সাক্ষাৎকার. Show all posts
Showing posts with label সাক্ষাৎকার. Show all posts

Wednesday, April 10, 2013

দৈনিক আল ইহসান সম্পাদক সাহেবের সাথে সাক্ষাৎকারে আইনমন্ত্রী শফিক আহমদ- ‘আমি নাস্তিক নই, বরং ইসলামের সৌন্দর্যে আমি মুগ্ধ, আমি চাই ইসলামের ব্যবহারিক দিকগুলো নিয়ে আলিম-উলামারা ওয়াজ-নছীহত করুন’



দেশবরেণ্য এবং প্রখ্যাত আইনজীবি, সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি, বাংলাদেশ সরকারের বর্তমান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ। বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধী-রাজাকার, মৌলবাদ তথা কওমী ধর্বব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। তিনি দেশের কওমী মাদরাসাগুলোকে সন্ত্রাসবাদের প্রজননক্ষেত্র বলে চিহ্নিত করেছেন। যুদ্ধাপরাধী-রাজাকার, মৌলবাদীদের বিরুদ্ধে করে থাকেন সাহসী উচ্চারণ। তাই উনাকে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ প্রায়ই উনার বিরুদ্ধে নাস্তিক্যবাদের অভিযোগ তুলে। পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি বিদ্বেষের অভিযোগ তুলে।
এ বিষয়টি নিয়ে গত পরশু সচিবালয়ে উনার নিজ কার্যালয়ে কথা হয় যামানার তাজদীদী মুখপত্র দৈনিক আল ইহসান শরীফ ও মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকাদ্বয় উনাদের সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম সাহেব উনার সাথে। বিষয়গুলো নিয়ে তিনি খোলামেলাভাবেই বক্তব্য দিয়েছেন।