Wednesday, August 7, 2013

ভোলাহাটে প্রয়াত সাংবাদিক পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর



বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ৫০ হাজার টাকার অনুদানের চেক ভোলাহাটের প্রয়াত সাংবাদিক সালাউদ্দিনের স্ত্রী নিলুফার হাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী জিয়াউল বাসেত হস্তান্তর করেন।

Tuesday, August 6, 2013

ভোলাহাট প্রেসক্লাবে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত



ভোলাহাট প্রেসক্লাবের উদ্যোগে গত সোমবার আলোচনা সভা, ইফতার দোয়ার মাহফিল তাদের নিজস্ব অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ঈদ বস্ত্র বিতরণ



০৬ই আগষ্ট ২০১৩ ইং রোজ মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় গরীব অসহায় দরিদ্র মানুষের মাঝে সারাদিনব্যাপি কেডিএস গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট খলিলুর রহমান ঈদ বস্ত্র বিতরণ করেন।

Sunday, August 4, 2013

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জেলায় ভয়াবহ লোডশেডিং



 বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের নিজ জেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে গ্রাহকরা। ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে অধিকাংশ বাড়িতে প্রতিনিয়ত ফ্রিজ ও মটর পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে মন্ত্রীর সফরকালে লোডশেডিংয়ের মাত্রা কম হওয়ায় বিদ্যুৎ বিভাগ পড়েছে গ্রাহকদের রোষাণলে। 

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ‘সতর্কতা’র নেপথ্যে ধোঁকা দিয়ে বোকা বানানো


বিশ্বজুড়ে নাগরিকদের চলাফেরার উপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র জানা গেছে, পুরো আগস্ট মাস জুড়েই বহাল থাকবে সতর্কাবস্থা এর আগে গত বৃহস্পতিবার মুসলিম বিশ্বের ১৭টি দেশে অবস্থিত ২১টি দূতাবাস কনস্যুলেট রোববার বন্ধ রাখার ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ
গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে, “আল-কায়েদার হুমকিই যুক্তরাষ্ট্রকে উপর্যুপরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে বিশেষ করে হুমকির নেপথ্যে রয়েছে আল-কায়েদার ইয়েমেনি শাখা এর আগেও সংগঠনটি যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী বিমান কার্গো ফ্লাইট উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো

Saturday, August 3, 2013

‘বাংলাদেশের অর্থনীতির গলা চেপে ধরেছে হরতাল’



ধর্মঘট আর হরতাল নামক গণতান্ত্রিক দানবের ছোবলে বাংলাদেশের অর্থনীতির শ্বাস বন্ধ হওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে। হরতাল বাংলাদেশের অর্থনীতির গলা চেপে ধরছে। ব্যবসা-বাণিজ্যকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি। কট্টর মুসলিমবিদ্বেষী মোহন দাস করমচাঁদ গান্ধী ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘটের অপসংস্কৃতি চালু করে; যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থে গণতন্ত্রের লেবাস চড়িয়ে ব্যবহার করছে। এমনকি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো একে বেছে নিয়েছে ক্ষমতাসীন দলকে শায়েস্তা করার হাতিয়ার হিসেবে।

পবিত্র লাইলাতুল ক্বদর উনার ফাযায়িল-ফযীলত

বৈশিষ্ট্যমন্ডিত ও বরকতময় দিন-রাত্রির মধ্যে পবিত্র ‘লাইলাতুল ক্বদর’ একটি অন্যতম রাত্রি। এ রাত্রির ফযীলত সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি পবিত্র কুরআন শরীফ উনাকে এই পবিত্র ক্বদর উনার রাত্রিতে নাযিল করেছি। আপনি কী জানেন যে অর্থাৎ আপনিতো জানেন, পবিত্র লাইলাতুল ক্বদর কি? পবিত্র ক্বদর উনার রাত্রি সহস্র মাস হতেও উত্তম। অর্থাৎ এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত বন্দেগীর চেয়েও উত্তম। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি অন্যান্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরসহ মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক-এ এ রাত্রিতে যমীনে অবতরণ করেন এবং প্রতি কাজে সালাম বর্ষণ করেন। ছুবহে ছাদিক পর্যন্ত তা অব্যাহত থাকে।” (পবিত্র সূরা ক্বদর শরীফ)