Tuesday, April 1, 2014

পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ আগামীকাল পহেলা জুমাদাল উখরা ॥

২০ জুমাদাল উখরা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ ও ২২ জুমাদাল উখরা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার সুমহান দিন ্।

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের কোথাও পবিত্র জুমাদাল ঊখরা মাস উনার চাঁদ দেখা যায়নি।

মুসলমানদের এপ্রিলফুল পালন করা কুফরী

প্রতিবছর পহেলা এপ্রিল মুসলমানদের ঘরে ঘরে কার্যালয়ে একে অপরকে ধোকা দিতে বা ঠকিয়ে প্রতারণা করতেএপ্রিলফুল পালনের নিয়ম এখনও আছে অথচ মুসলমানদের এপ্রিলফুল পালন করা কুফরী বা হারাম মূলত পহেলা এপ্রিলে যারা ধোকা দিয়ে কৌতুক করে বা অপরকে ঠকানোর আনন্দে বিভোর হয়, তারা মিথ্যা প্রতারণা করে কবিরা গুনাহ করছে যারা এপ্রিলফুল পালন করছে, তারা দিনটিতে লাখ লাখ মুসলমানের ওপর জুলুমকারী শহীদকারীদের দলে নিজেদের নাম সন্নিবেশিত করে কাফিরদের সাথে আনন্দ প্রকাশ করে মুরতাদের খাতায় নাম লেখায়

Monday, March 31, 2014

আজ দিবাগত সন্ধ্যায় পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ করতে হবে

আজ ২৯শে জুমাদাল উলা (৩১ আশির ১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৫ হিজরী সনের) পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ০১ হাদি আশার ১৩৮১ শামসী, ০১ এপ্রিল ২০১৪ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার হবে ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল উখরা মাস উনার পহেলা তারিখ মুবারক।

রোহিঙ্গা মুসলমানদেরকে ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত করছে যালিম বার্মিজ বৌদ্ধরা

মুছে ফেলছে জাতিগত তথা নৃ-তাত্ত্বিক পরিচয়। রোহিঙ্গা মুসলমানদেরকে ‘রেহিঙ্গা’ জাতি হিসেবে নয়; বরং অভিবাসী ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত করছে যালিম বার্মিজ বৌদ্ধরা। মূলত, ১৯৮৩ সালে প্রথমবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার পর থেকেই মিয়ানমারে জাতিগত সংঘাত দানা বাঁধতে শুরু করে। গত ২৯ মার্চ (২০১৪ ঈসায়ী) শনিবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩০ মার্চ -২০১৪) থেকে শুরু হওয়া আদমশুমারিতে দেশটির মুসলমান সম্প্রদায়ভুক্ত নাগরিকরা ‘রোহিঙ্গা’ হিসেবে নিবন্ধিত হতে পারবেন না। তবে ‘বাঙালি’ হিসেবে তারা নিবন্ধিত হতে পারবেন। এর মাধ্যমে গত তিন দশক ধরে চলা এই জাতিগত সংঘাতকে এবার সরকার প্রকাশ্যে উসকে দিলো।

Sunday, March 30, 2014

ফারাক্কার বিরূপ প্রভাবে পানিশূন্য ৪ নদী

ফারাক্কার একতরফা পানি প্রত্যাহার ও শুষ্ক মৌসুমের শুরুর সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা, পাগলা ও পূনর্ভবা নদী পানিশূন্য এবং বিশাল চর জেগে ওঠায় সেচ সুবিধা এখন হুমকির মুখে।

এক সময়ের খরস্রোতা পদ্মা, মহানন্দা, পাগলা ও পূনর্ভবা নদী গত দু’দশক ধরে ভরাট হয়ে এখন পুরোপুরি নাব্যতা হারিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে পদ্মার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। ভারত গঙ্গার পানি চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে পানি না দেয়ায় এখন নদীগুলোর দু’ধারে বিশাল বিশাল চর জেগে উঠেছে। ভারত ফারাক্কায় শুধু বাঁধ দেয়নি, পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন করে মরা ভাগিরথী নদীকে খনন ও শাসন করে তারা নদীর দু’ধারে সেচ সুবিধা দিয়ে খাদ্য উৎপাদনে সফলও হয়েছে।

Friday, March 28, 2014

বাংলাদেশবিদ্বেষী রাজাকার রবীন্দ্রের গান ‘সোনার বাংলা’ গিনেজে, কিন্তু ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত ‘জাতীয় পতাকা’ পায়ের নিচে

গত বুধবার ২৬ মার্চ (২০১৪ঈ.) লাখো কণ্ঠে কথিত জাতীয় সংগীত গেয়ে রেকর্ড সৃষ্টি হলো। নাম উঠে গেল গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে। এতে খরচ হলো কমবেশি ৯০ কোটি টাকা। একসাথে এতো মানুষ কথিত জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড হলো কিন্তু সেই রেকর্ড অনুষ্ঠানেই পদদলিত হলো লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকা, স্বাধীনতার পতাকা।

Thursday, March 27, 2014

ভোলাহাটে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতা দিবস


গতকাল বুধবার ভোলাহাটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। গতকাল বুধবার ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাগণের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ভোলাহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করে। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও ডিসপ্লে প্রদর্শন, সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত, সাড়ে ১০টায় রচনা ও দেয়াল লেখন।