Wednesday, September 2, 2015

প্রসঙ্গ: পবিত্র কুরবানীর পশু জবাইয়ের স্থান নির্দিষ্টকরণ ॥ ৯৮% মুসলমান অধ্যুষিত এদেশে মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে ছিনিমিনি খেললে খোদায়ী গযবে পড়ার বিপদ আছে


এ বছর (অর্থাৎ ১৪৩৬ হিজরী) সরকার এক নতুন আইন করেছে; বলছে- সরকার কর্তৃক নির্ধারিত স্থানে কুরবানী দিতে হবে। ঢাকা শহরে ৪৯৩টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০টি স্পট নির্ধারণ করে সিটি কর্পোরেশন বলেছে, ওই সব স্পটে কুরবানী না দিলে তারা কুরবানীদাতাদের বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নিবে। নাউযুবিল্লাহ!
অথচ সরকার কিংবা সিটি কর্পোরেশন কি একবার ভেবে দেখেছে, আদৌ এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অধিকার সংরক্ষিত হবে কিনা? কিংবা এ ধরনের একটি সিস্টেম বাস্তবেই সম্ভব কিনা? কিংবা সরকার নিজেই এর ধকল সামলাতে পারবে কিনা?
আমার মনে হয়- সরকারের যে মহল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তারা কখনোই কুরবানীর মতো বিষয় সম্পর্কে ফিল্ড পর্যায়ে ওয়াকিবহাল নয় এবং পুরোপুরি চিন্তাও করেনি।

Sunday, August 23, 2015

রাজাকারের ছেলে কথিত চাকমারাজা দেবাশীষ রায়ের পরিচিত ও পার্বত্যাঞ্চল নিয়ে তার ষড়যন্ত্র


=================
 কথিত রাজা দেবাশীষ রায় সে বামপন্থী ও কথিত সুশীল (চুচীল) সমাজের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। অর্থাৎ বামপন্থী ও কথিত সুশীল (চুচীল) সমাজের লোকেরা তাকে সজ্জন হিসেবে ঢোল পিটিয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সে একজন বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী ব্যক্তি। তার পিতা ত্রিদিব রায় ছিল পাকিস্তানের দালাল- রাজাকার। এমনকি তার পিতা স্বাধীনতার পর এদেশে থাকেনি। সে পশ্চিম পাকিস্তানের তথা পাকিস্তানে চলে যায়। এবং সে সেখানকার মন্ত্রীও ছিল। আর সেই দেশদ্রোহী রাজাকারের ছেলে নাকি সজ্জন ব্যক্তি!!!!!

Sunday, August 16, 2015

মাদরাসা শিক্ষার প্রতি বর্তমান মুসলমানদের অনীহা ও ইংরেজিভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব হিফয কিংবা ক্বারীয়ানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেসবে বাংলাদেশের মাদরাসা ছাত্ররাই সবসময় প্রথম-দ্বিতীয় স্থান লাভ করে থাকে। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইন্টারনেটের সংবাদমাধ্যমে এ সম্পর্কিত খবর নিয়মিত দেখা যায়। এদেশের মাদরাসা শিক্ষার্থীদের মাতৃভাষা হলো বাংলা, তারপরও তারা মধ্যপ্রাচ্যের আরবীভাষী প্রতিযোগীদের হারিয়ে পুরস্কার লাভ করে।
বিপরীতে ইংরেজি মাধ্যমে যারা শিক্ষালাভ করে, তারা স্কুল-কলেজে দশ-বারো বছর ইংরেজি পড়েও কিন্তু ইংরেজিতে স্বচ্ছন্দ হতে পারে না। ইংরেজিতে ঠিকমতো লেখা কিংবা কথা বলাটাও এদেশের অধিকাংশ স্কুল-কলেজ পড়য়ার পক্ষেই সম্ভব হয় না।

সাইয়্যিদুনা মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম তিনি ভোলাহাট ছফরে এসে এই বাড়িতে অবস্থান করেন।

সাইয়্যিদুনা মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম তিনি ভোলাহাট ছফরে এসে এই বাড়িতে অবস্থান করেন।সুবহানাল্লাহ!
ধন্য
ধন্য 
ধন্য 
- এই বাড়ি মহা বড়
ধন্য!!!!



Tuesday, August 4, 2015

ভোলাহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা



: ইউনিয়নের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল। মঙ্গলবার (০৪ আগস্ট-২০১৫) ইউনিয়নের নিজস্ব অর্থায়নে সকালে একটি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন তিনি।

Tuesday, May 19, 2015

আগামী ৩ আউওয়াল ১৩৮৩ শামসী (২ জুন ২০১৫ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে ‘পবিত্র শবে বরাত’


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিসউনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর (১৪৩৬ হিজরী সনের) পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।

পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সভা আজ

আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার (১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে বরকতময় পবিত্র শাবান শরীফ (১৪৩৬ হিজরী) মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া বা বুধবার (২০ ছানী আশার ১৩৮২ শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শাবান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে।