চাঁপাইনবাবগঞ্জে
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে পুলিশের সঙ্গে পিকেটারদের
সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ র্মাচ ২০১৩) ভোর সাড়ে ৬টার দিকে শহরের টোলঘর এলাকায় হরতাল সমর্থক জামাতীরা একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
Sunday, March 31, 2013
Friday, March 29, 2013
চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে বাধা; পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ ; * রোববার জেলায় জামাতীদের হরতাল
চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসী
জামাত-শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলো শ্যামপুর ইউনিয়নের
উমরপুর গ্রামের হকিমের ছেলে শিবিরকর্মী অলিউল্লাহ (১৪), বাবুপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান মতি (৪৫) ও ভাদু মণ্ডলের ছেলে
রবিউল ইসলাম রবু (২৫)। এ সময় পুলিশের গুলিতে অন্তত আরো ৩০ জন আহত
হয়েছেন বলে দাবি এলাকাবাসীর। (খবর- বাংলামেইল, নতুন বার্তা ডটকম-এর)
Wednesday, March 27, 2013
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে- স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলাহাটে মীলাদ-ক্বিয়াম শরীফ মাহফিল অনুষ্ঠিত
গত মঙ্গলবার
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা) উনার উদ্যোগে ঐতিহাসিক
২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধে জীবনদানকারী মুসলমানদের মাগফিরাত কামনায়
অত্র মাদরাসা প্রাঙ্গণে এক আলোচনা মজলিস, মীলাদ শরীফ
ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ আছর পবিত্র
কুরআন শরীফ তিলাওয়াত ও হামদ-না’ত-ক্বাছীদা শরীফ পাঠের
মধ্যদিয়ে এ মাহফিল শুরু হয়।
Tuesday, March 26, 2013
চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুরহাটে দু’গ্রুপে সংঘর্ষ, বোমাবাজি, হামলা, লুটপাট
(মঙ্গলবার, ২৬-৩-২০১৩ ঈসায়ী): চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
সন্ত্রাসের জনপদ খ্যাত রামচন্দ্রপুরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার
রাতে ও গতকাল মঙ্গলবার
সকালে দু’গ্রুপের
মধ্যে ব্যাপক বোমাবাজি ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ
চলাকালে সন্ত্রাসীরা একটি বাড়ি ভাঙচুর, লুটপাট ও একটি দোকানে আগুন লাগিয়ে দেয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ॥ ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু প্রকাশ্যে স্বাধীনতার ঘোষণা দেন
পদ্মা মেঘনা
যমুনা বিধৌত ব-দ্বীপের দেশ এই সোনার বাংলাদেশ শতকরা ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত। বহু নদী
বেষ্টিত এ ভূ-ভাগের এক বড় অর্জন- বাঙালি মুসলমানদের অনন্য এক ইতিহাস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ।
Monday, March 25, 2013
কানসাটে ১৭ জামাত-শিবিরকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লীবিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন
জামাত ও শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে জেলার শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ
কোর্ট-হাজতে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) কেএম মিজান জানান, গত ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় ঘোষণার
দিন জামাত-শিবির কর্মীরা জমায়েত হয়ে কানসাট পল্লীবিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। শনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
হয়।
জ্ঞান-বিজ্ঞান রাজ্যের প্রতিষ্ঠাতা/উদ্ভাবক মুসলমানঃ মুসলমান উনারাই বিজ্ঞানের মূল বা জনক বা আবিষ্কারক-(০১)
চিকিৎসাবিজ্ঞানে মুসলমান উনাদের শুধুমাত্র অবদান নয়, উনারাই সৃষ্টিকরক/উদ্ভাবক-০১
বিজ্ঞানের দৃশ্যপটে মুসলমানেরা আবির্ভূত হওয়ার আগ্মূহুর্ত পর্যন্ত প্রাচীন বিজ্ঞানের ইতিহাস নামে মাত্র ছিলো। ঐ সময়ে বিজ্ঞানের ক্ষেত্রে যত কাজই হোক না কেন বা হিংসাবশত: দাবি করুক না কেন, তা তখন পর্যন্ত প্রাথমিক দরজার চৌকাঠ অতিক্রম করতে পারে নি। এক কথায় তাদেরকে কেউ চিনতোই না।