পবিত্র মি’রাজ শরীফ বিশ্বের সকল মুসলমান উনাদের জন্য খুবই তাৎপর্যমন্ডিত এবং ফযীলতপূর্ণ দিন। যে ব্যক্তি পবিত্র মি’রাজ উনার
দিনে অর্থাৎ পবিত্র ২৭ তারিখে রোযা রাখবে মহান আল্লাহ পাক তিনি তাকে পাঁচ বছর রোযা
রাখার ফযীলত দান করবেন। সুবহানাল্লাহ!
Friday, May 15, 2015
Wednesday, April 22, 2015
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মর্যাদা হলো- পবিত্র শবে ক্বদর, শবে বরাতসহ সমস্ত ফযীলতপূর্ণ রাতের চেয়ে লক্ষ-কোটিগুণ বেশি
খালিক্ব মালিক রব মহান আল্লাহ
পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
قل
بفضل
الله
وبرحمته
فبذلك
فليفرحوا
هو
خير
مما
يجمعون.
অর্র্থ: “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সমগ্র কায়িনাতবাসীকে
জানিয়ে দিন, মহান আল্লাহ
পাক তিনি স্বীয় অনুগ্রহ ও রহমত মুবারক হিসেবে উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন, সে জন্য তারা যেন যথার্থভাবে তা’যীম (টাকা-পয়সা, মাল-জান কুরবানীর মাধ্যমে) সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশি প্রকাশ করে
তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
পালন করে। আর এই সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশি প্রকাশ করাই হবে সবকিছু থেকে সর্বত্তোম, যা কিছু তারা দুনিয়া ও আখিরাতের জন্য সঞ্চয় করে থাকে। সুবহানাল্লাহ!
(পবিত্র সূরা ইউনুস শরীফ : আয়াত শরীফ ৫৮)
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফই
হচ্ছেন- খুশি প্রকাশের রাত। সুবহানাল্লাহ!
رغائب (রগায়িব) শব্দটি رغيب এর বহুবচন। যার অর্থ কাঙ্খিত
বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮)
Sunday, April 12, 2015
টুথপেস্টের বদলে দাঁত মাজতে ‘খাবার’ জিনিস
অধুনা শহরের মানুষরা টুথপেস্ট ছাড়া দাঁত মাজার কথা কল্পনাও করতে
পারে না। তবে গ্রামগঞ্জে অনেকে অবশ্য দাঁতের মাজন বা ছাই ব্যবহার করে থাকে এখনো; তবে টুথপেস্টই
সবচাইতে প্রচলিত। তাদের কাছে বিষয়টি যেন এমন- আধুনিক জীবন টুথপেস্ট ছাড়া অচল। কিন্তু
জানেন কি, এই টুথপেস্ট ছাড়াও আরও অনেক উপাদান আছে যা দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন। জেনে
নিন তেমনই ৫টি উপাদানের কথা- যেগুলো কেবল খাবারই নয়, দাঁত পরিষ্কারেও কাজে আসে।
Wednesday, April 8, 2015
মধু-দারুচিনির বিস্ময়কর মিশ্রণ দূর করবে ৭ রকমের সমস্যা
মধু এবং দারুচিনি দুটোই আমাদের দৈনন্দিন জীবনের বেশ পরিচিত নাম।
দুটোই ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা-সর্দি থেকে শুরু
করে হৃদপি-ের নানা সমস্যার সমাধান করে মধু এবং দারুচিনি দুটোই। এই দুটি অসাধারণ প্রাকৃতিক
ঔষধের গুণাবলী বলে শেষ করা যায় না। মাথায় টাক পড়ে যাচ্ছে? কোলেস্টোরল
বাড়ছে নিয়ন্ত্রণহীনভাবে?
কোনো চিন্তা নেই; সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে
এইসব সমস্যা দূর করে দিতে হাতের কাছেই পেতে আছে বিস্ময়কর উপাদান খোদায়ী দান মধু ও দারুচিনি। মধু এবং দারুচিনির
মিশ্রণে দূর করা যাবে প্রায় ৭ ধরনের সমস্যা।
Saturday, March 21, 2015
পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ দেখা গেছে ॥ পবিত্র ২০ জুমাদাল উখরা শরীফ হযরত যাহরা আলাইহাস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ করার এবং পবিত্র ২২ জুমাদাল উখরা শরীফ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহসি সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান ও মহাসম্মানিত দিবস
যামানার
ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ
ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত
আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী গতকাল ইয়াওমুস সাব্ত বা
শনিবার দিবাগত সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা মাস উনার চাঁদ দেখা গেছে।
Monday, March 16, 2015
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সমাজবিদ বলা কুফরী।
পঞ্চম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের ১১৯ পৃষ্ঠায় লেখা হয়েছে, “মদীনার সনদ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক
দূরদর্শিতা, ধর্মীয়
সহিষ্ণুতা এবং সুন্দর সমাজ গঠনের এক জ্বলন্ত সাক্ষর বহন করে।”
উক্ত লেখাটি নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত শান মুবারকের
প্রতি ইহানত হওয়ার কারণে কুফরী হয়েছে।
স্মরণীয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মনোনীত শ্রেষ্ঠতম রসূল ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। তিনি সম্মানিত ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ উনার প্রতিটি
কাজ সম্মানিত ওহী মুবারক দ্বারা সম্পাদিত হয়েছে; তন্মধ্যে মদীনা সনদও অন্তর্ভুক্ত।
Sunday, March 15, 2015
পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হরতাল-অবরোধ হারাম। হরতাল-অবরোধ শুধু দুনিয়াবী ক্ষতিই নয়; ঈমানী ক্ষতিরও কারণ। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে হরতাল-অবরোধ চলতে পারে না।
দুই মাসেরও বেশি সময় ধরে চলছে
বিএনপি’র নেতৃত্বাধীন
২০দলীয় জোট আহূত অনির্দিষ্টকালের অবরোধ। প্রতি সপ্তাহে দুই দফায় ৫ দিন করে পালিত হচ্ছে
হরতাল। ৫ই জানুয়ারি-২০১৫ শুরু হওয়া এ নাশকতার আন্দোলনে প্রতিদিনই ঘটছে সহিংস ঘটনা।
বিরোধী জোটের নাশকতার আন্দোলন কর্মসূচি ও সরকারের কঠোর অবস্থানের কারণে তৈরি হয়েছে
এক দমবদ্ধ পরিস্থিতি। জাতীয় জীবনের সর্বত্রই রক্তক্ষরণ। বিপর্যস্ত জনজীবন। প্রতিনিয়তই
ঘটছে প্রাণহানির ঘটনা। রাজপথে পুড়ে কয়লা হচ্ছে মানুষ। গণতান্ত্রিক দুর্বৃত্তদের পেট্রোলবোমার
আঘাতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ জনের। আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অন্তত
১৪০০ জন নিরীহ মানুষ। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের
ঘটনায় মারা গেছে হরতাল-অবরোধকারী ৬০ দুর্বৃত্ত। দুই মাসে রাজধানীর সঙ্গে সারা দেশের
যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল অবস্থায় আছে। মহাসড়কে চলন্ত গাড়িতে একের পর এক পেট্রোলবোমা
হামলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে দূরপাল্লার যাত্রীদের মাঝে। অবরোধে আক্রান্ত হয়েছে অন্তত
২২০০ যানবাহন।
