Monday, August 12, 2013

সাবধান!!! জাকির নায়েক মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে

জাকির নায়েক মুসলামানদের ধোঁকা দিচ্ছে  উল্লেখ করে পিস টিভিতে তার বক্তৃতা না শোনার পরামর্শ দিয়েছেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে গত শুক্রবার ৯ আগস্ট ২০১৩ পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে বয়ানে মাওলানা যুক্তিবাদী এই পরামর্শ দেন।

Sunday, August 11, 2013

চাঁপাইয়ে গৃহবধূকে গলা টিপে হত্যা

 
শুক্রবার দিবাগত রাতে স্বামী ও তার পরিবারের লোকজন মিলে সোনিয়া (২৫) নামে এক  গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের  নাইমুল ইসলামের ছেলে নারায়ণগঞ্জের সোনিয়াকে দেড় বছর আগে বিয়ে করে।

Saturday, August 10, 2013

ভোলাহাটে এতিমখানার নতুন ভবনের উদ্বোধন



ভোলাহাট নামো মুশরীভূজা হিলফুল-ফজল শিশু সদন (আবাসিক এতিমখানা)-এর চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয় গত শুক্রবার (৯ আগস্ট/১৩)। দলদলী ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, ডাইসিন ক্যেমিক্যাল লিঃ এর এমডি মিজানুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেসিক ব্যাংকের পরিচালক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Friday, August 9, 2013

পৃথিবীর বিভিন্ন দেশে ঈদুল ফিতর-এর আনন্দ



‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই খুশি বিশ্বের সব মানুষের জন্য। এ কারণে ঈদ এলে বিশ্বের প্রায় সব দেশে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোতে নামে আনন্দের ঢল। ঘরে ঘরে, পথে পথে ছড়িয়ে পড়ে এই আনন্দ। তবে বিভিন্ন দেশে ঈদ উদযাপনে রয়েছে নিজস্ব কিছু রীতি। সেই অনুযায়ী তারা অতিথিদের আদর-আপ্যায়ন ও অনুষ্ঠান করে থাকে।

Thursday, August 8, 2013

২ মুরগিচোর আটক



নাচোল-চাঁপাইনবাবগঞ্জ সড়কের আতাহারে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাত ৩টায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- নবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার কিসমত (২৪) ও নাচোল থানার রমজান (১৯)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে রাত প্রায় ৩টার দিকে মুরগিভর্তি একটি ভটভটি ছিনতাই করার সময় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে ২ ছিনতাইকারীকে পুলিশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।