Monday, October 13, 2014

যুন নূরাইন, যুল হিজরতাইন, খলীফায়ে ছালিছ, জামিউল কুরআন, খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন, ক্বাতিবে ওহী হযরত উছমান ইবনে আফফান আলাইহিস সালাম

উনার মূল নাম মুবারক- ‘উছমান’ আলাইহিস সালাম। কুনিয়াত (ডাক নাম বা উপনাম) মুবারক’ আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা’ আলাইহিস সালাম এবং সর্বাধিক পরিচিত লকব মুবারক ‘যুন নূরাইন’ ও ‘গনি’ আলাইহিস সালাম। পিতা- আফফান, মাতা- আরওরা বিনতু কুরাইয। কুরাইশ বংশের উমাইয়্যা গোত্রের সন্তান। উনার পূর্বপুরুষ ‘আবদে মান্নাফে’ গিয়ে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নসব মুবারক উনার সাথে মিলিত হয়েছে।
তিনি হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় খলীফা তথা খলীফায়ে ছালিছ। তিনি পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন হস্তী বছরের ৬ বছর পরে ৫৭৬ ঈসায়ী সনে। এ হিসাবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে তিনি ছয় বছর পরে দুনিয়াতে তাশরীফ মুবরক গ্রহণ করেন।

Sunday, October 12, 2014

১নং ভোলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত

ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল’-২০১৪ শনিবার রামেশ্বর পাইলট ইন্সিটিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১নং সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি ছবিলাল ঋষির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল।

Friday, October 3, 2014

চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে ।। দেশী গরুর চাহিদাই বেশি

পবিত্র ঈদুল আযহার আর মাত্র একদিন বাকি। অর্থাৎ আগামী ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী সোমবার পবিত্র কুরবানীর ঈদ। তাই শেষ মুহূর্তে এসে চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে। ক্রেতাদের ভীড়ে বাড়ায় ব্যবসায়ীরা লোকসান ঘুচিয়ে লাভের আশা করছেন। প্রতিটি হাটেই গতবারের মতো এবারও ভারতীয় গরুর চেয়ে দেশী গরুর চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।

Friday, September 26, 2014

আগামী ০৭ খামীস ১৩৮২ শামসী, ০৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পবিত্র ঈদুল আযহা

১০ যিলহজ্জ ১৪৩৫ হিজরী মুতাবিক আগামী ৭ খামীস ১৩৮২ শামসী, ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ২৭ তারিখ হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাত মুবারক গ্রহণ দিবস (যা এবছরের জন্য ২৪ খামীস ১৩৮২ শামসী, ২৩ অক্টোবর ২০১৪ ঈসায়ী)। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মসজিদে নামায পড়া অবস্থায় এক মজুসী গোলামের দ্বারা ছুরিকাহত হন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ফলে তিনি ২৩ হিজরী সনের ২৭ যিলহজ্জ, ইয়াওমুস সাবত বা শনিবার ৬৩ বছর বয়স মুবারকে পবিত্র শাহাদত মুবারক গ্রহণ করেন।

ভোলাহাটে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির আলোচনা সভা ২৬ সেপ্টেম্বর ২০১৪ ঈ. সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভা: আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Wednesday, September 24, 2014

দেওবন্দী জামাতী খারিজীদের ধর্মব্যবসার লাভজনক আইটেম হজ্জ ব্যবসা ॥ জামাতী-খারিজী মালানা আজিজুলের ৫৩ লাখ টাকার প্রতারণা ॥

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১৯ জন হজ্জযাত্রীর নিকট হতে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছে জামাতী-খারিজী মালানা আজিজুল। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবওয়ে ট্রাভেলস্ এন্ড হলিডে (৯/৭ তাজমহল রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭)-এর স্বত্বাধিকারী খন্দকার সিদ্দিকুর রহমানের ছেলে খন্দকার সাইফুর রহমান জিয়ার স্থানীয় প্রতিনিধি ভোলাহাট উপজেলার বজরাটেক লম্বাটোলা গ্রামের মৃত জেলা শেখ ওরফে বেহুল্লা জেলার ছেলে আজিজুল হক।

Saturday, September 13, 2014

ভোলাহাটে ভ্রাম্যমান আদালাতে খাবর হোটেলসহ ঔষধের দোকানে জরিমানা

ভোলাহাটে হিন্দু ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) শংকর কুমার বিশ্বাস সে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েই ভোলাহাটের নিরীহ মানুষদের কাছে নিজের ক্ষমতার দাপট দেখাতে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সে ১৩ সেপ্টেম্বর ২০১৪ ঈসায়ী, শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে এসআই সুদীপ্ত রেযাসহ থানার ফোর্স নিয়ে উপজেলার মেডিকেল মোড়ে কথিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মানসম্মত খাবার পরিবেশন না করার অজুহাতে ৫ শত টাকা; জিনা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ার অজুহাতে ২ হাজার টাকা এবং যথাযথ কাগজপত্র না থাকার অজুহাতে ২টি মোটরসাইকেল চালককে ২ শত টাকা করে ও ৪টি ভুটভুটিকে ২ শত টাকা করে জরিমানা করা হয়।