Tuesday, May 19, 2015

আগামী ৩ আউওয়াল ১৩৮৩ শামসী (২ জুন ২০১৫ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে ‘পবিত্র শবে বরাত’


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর (১৪৩৬ হিজরী সনের) পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।

পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সভা আজ

আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৩৬ হিজরী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার (১৯ ছানী আশার ১৩৮২ শামসী, ১৯ মে ২০১৫ ঈসায়ী) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে বরকতময় পবিত্র শা’বান শরীফ (১৪৩৬ হিজরী) মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া বা বুধবার (২০ ছানী আশার ১৩৮২ শামসী, ২০ মে ২০১৫ ঈসায়ী) হবে অতীব বরকতময় ভাগ্যরজনী মুবারক উনার পবিত্র শা’বান শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ আউওয়াল ১৩৮৩ শামসী, ২ জুন ২০১৫ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত রাতে।

Sunday, May 17, 2015

সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার বিশেষ কিছু ইবরত-নছীহত মুবারক


হালাল উনাকে হারাম আর হারামকে হালালকারীদের প্রতি সতর্কবাণী:
          সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ উনার মধ্যে প্রথম আসমানে গিয়ে মহান বারে ইলাহী আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে অসংখ্য অগণিত বিষয় পরিদর্শন করেন। পরবর্তীতে বেশুমার দয়া ইহসানে তিনি মুবারক পরিদর্শনকৃত বিষয়গুলি হতে জরুরী অনেক কিছু উম্মাহকে নছীহতস্বরূপ বর্ণনা করেন।

পবিত্র মি’রাজ শরীফে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাত আসমানে যে সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাক্ষাৎ মুবারক হয়েছিল

প্রথম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল প্রথম নবী ও রসূল হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।
দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনাদের সাথে।
উল্লেখ্য, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনার খালাতো ভাই। তাই উনারা দু’জনে একত্রে ছিলেন।
তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ মুবারক হয়েছিল।
চতুর্থ আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত ইদরীস আলাইহিস সালাম উনার সাথে।
পঞ্চম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত হারূন আলাইহিস সালাম উনার সাথে
ষষ্ঠ আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।
সপ্তম আসমানে সাক্ষাৎ মুবারক হয়েছিল হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে।

Friday, May 15, 2015

পবিত্র মি’রাজ শরীফ উপলক্ষে রোযা রাখার ও রাতে ইবাদত করার ফযীলত

পবিত্র মি’রাজ শরীফ বিশ্বের সকল মুসলমান উনাদের জন্য খুবই তাৎপর্যমন্ডিত এবং ফযীলতপূর্ণ দিন। যে ব্যক্তি পবিত্র মি’রাজ উনার দিনে অর্থাৎ পবিত্র ২৭ তারিখে রোযা রাখবে মহান আল্লাহ পাক তিনি তাকে পাঁচ বছর রোযা রাখার ফযীলত দান করবেন। সুবহানাল্লাহ!

Wednesday, April 22, 2015

পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মর্যাদা হলো- পবিত্র শবে ক্বদর, শবে বরাতসহ সমস্ত ফযীলতপূর্ণ রাতের চেয়ে লক্ষ-কোটিগুণ বেশি

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون.
অর্র্থ: “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সমগ্র কায়িনাতবাসীকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি স্বীয় অনুগ্রহ ও রহমত মুবারক হিসেবে উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন, সে জন্য তারা যেন যথার্থভাবে তা’যীম (টাকা-পয়সা, মাল-জান কুরবানীর মাধ্যমে) সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশি প্রকাশ করে তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করে। আর এই সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশি প্রকাশ করাই হবে সবকিছু থেকে সর্বত্তোম, যা কিছু তারা দুনিয়া ও আখিরাতের জন্য সঞ্চয় করে থাকে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইউনুস শরীফ : আয়াত শরীফ ৫৮)
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফই হচ্ছেন- খুশি প্রকাশের রাত। সুবহানাল্লাহ!  رغائب  (রগায়িব) শব্দটি رغيب  এর বহুবচন। যার অর্থ কাঙ্খিত বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮)