২০ জুমাদাল উখরা হযরত যাহরা আলাইহাস
সালাম উনার মুবারক বিলাদত শরীফ ও ২২ জুমাদাল উখরা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম
উনার পবিত্র বিছাল শরীফ উনার সুমহান দিন ্।
যামানার ইমাম
ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ,
খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত
মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত
আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী গতকাল ইয়াওমুল ইছনাইনিল
আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় বাংলাদেশের কোথাও পবিত্র জুমাদাল ঊখরা মাস উনার
চাঁদ দেখা যায়নি।
